
ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি যা-ই হোক না কেন, জ্বালানি তেলের দাম আপাতত বাড়ছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কিছুটা বাড়লেও দেশের বাজারে এখন এর প্রভাব পড়বে না।
আজ মঙ্গলবার বিদ্যুৎ ভবনে আয়োজিত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
জ্বালানি উপদেষ্টা বলেন, ইরান-ইসরায়েল যুদ্ধের ওপর নজর রাখা হচ্ছে। যুদ্ধের মধ্যে একটি তেলের জাহাজ বন্দরে এসেছে। দেশে পর্যাপ্ত পরিমাণ তেল মজুত রয়েছে।
যুদ্ধের মধ্যেও দেশে জ্বালানি সরবরাহে কোনো সমস্যা নেই জানিয়ে উপদেষ্টা বলেন, ‘আমাদের সুবিধা হচ্ছে, সরবরাহকারীরা বিভিন্ন জায়গা থেকে তেল নিয়ে আসেন। জ্বালানি তেলের প্রধান সোর্স মধ্যপ্রাচ্য হলেও অনেক সরবরাহকারী সিঙ্গাপুর, মালয়েশিয়ার মার্কেট থেকে সরবরাহ করেন। এ জন্য তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ নেই।’
ফাওজুল কবির খান বলেন, ‘যুদ্ধ কত দিন চলবে, সরবরাহ কোন পথে আসবে—এসবের ওপর তেলের মূল্য বৃদ্ধির বিষয়টি নির্ভর করে। স্বল্প মেয়াদে তেলের মজুত রয়েছে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কিছুটা বেড়েছে। দেশে জ্বালানি তেলের দাম এখন বাড়বে না।’
‘ভর্তুকি বাড়ানো হবে না, দামও বাড়ানো হচ্ছে না—সে ক্ষেত্রে ঘাটতি সমন্বয় করা হবে কীভাবে’—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘আমাদের কিছু কৌশল রয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে কিছু অর্থ রয়েছে। প্রয়োজন হলে সেখান থেকে সমন্বয় করা হবে।’

১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বিআরটিএ। ১৫ জুন প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ জুন জারি করা প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরই রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করা হবে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৪ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৬ ঘণ্টা আগে