
বাংলাদেশের বিচার বিভাগ সবচেয়ে স্বাধীন বলে দাবি করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। আজ মঙ্গলবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ দাবি করে মন্ত্রী বলেন, এ দেশের বিচার বিভাগ যতটা স্বাধীন, তা অন্য কোথাও কমই উপভোগ করে। তা না হলে মামলায় রাষ্ট্রপক্ষ এত হেরে যেত না।
মন্ত্রী বলেন, ‘সুপ্রিম কোর্টের বিচারকেরা সাংবিধানিকভাবে এতটাই স্বাধীন যে, ট্রান্সফার, পোস্টিং, ডিসিপ্লিন কোনো কিছুই সরকারের হাতে নেই। আমার দেশের জজ সাহেবেরা নিজেদের বিদ্যাবুদ্ধি দিয়ে, নিজেদের প্রজ্ঞা দিয়ে, মেধা দিয়ে যে রায় দেন, সেখানে সরকারের করার কিছু থাকে না।’ তিনি বলেন, দেশে ৪৫ লাখ মামলা বিচারাধীন রয়েছে। দেশে জজ ও আইনজীবীর সংখ্যা কম হওয়ার কারণে মামলায় দীর্ঘসূত্রতা রয়েছে।
রামিসা হত্যা মামলায় যেন ন্যায়বিচার নিশ্চিত হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে বলে জানান মন্ত্রী।

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৭ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
৮ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
৮ ঘণ্টা আগে