
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ ৩ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ মঙ্গলবার দেওয়া হচ্ছে ১৩ মার্চের যাত্রার টিকিট। সকাল ৮টা থেকে অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। তবে উত্তরাঞ্চলের টিকিটের জন্য দুই ঘণ্টায় ২৭ লাখ মানুষ হিট করেছেন। এসব টিকিট ২ ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে গেছে।
সকাল ১০টার দিকে রেল সেবা অ্যাপে দেখা যায়, পশ্চিমাঞ্চলে চলাচলকারী বিভিন্ন আন্তনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকেই উন্মুক্ত করা হয়েছে। তবে দুই ঘণ্টার মধ্যেই উত্তরাঞ্চলের বেশির ভাগ ট্রেনের টিকিট বিক্রি শেষ হয়ে যায়।
সংশ্লিষ্টরা বলছেন, ঈদ সামনে রেখে উত্তরাঞ্চলগামী ট্রেনগুলোতেই এবার সবচেয়ে বেশি চাপ দেখা যাচ্ছে।
রেলওয়ে সূত্র জানিয়েছে, আজ সকাল ১০টা পর্যন্ত অনলাইনে টিকিট কাটতে প্রায় ২৭ লাখ মানুষ হিট করেছে। এ ছাড়া প্রতিদিন আন্তনগর ট্রেনের প্রায় ৩২ হাজার টিকিট বিক্রি হবে।
রেলওয়ে জানিয়েছে, আগের মতো এবারও শতভাগ অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। স্টেশনের কাউন্টারে কোনো অগ্রিম টিকিট দেওয়া হবে না। টিকিট বিক্রি দুই অঞ্চলে ভাগ করে করা হচ্ছে। পশ্চিমাঞ্চলে চলাচলকারী সব আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয় সকাল ৮টায়। আর পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।
রেলওয়ের সূচি অনুযায়ী, আজ ৩ মার্চ দেওয়া হচ্ছে ১৩ মার্চের টিকিট। পর্যায়ক্রমে ৪ মার্চ ১৪ মার্চের, ৫ মার্চ ১৫ মার্চের, ৬ মার্চ ১৬ মার্চের, ৭ মার্চ ১৭ মার্চের, ৮ মার্চ ১৮ মার্চের এবং ৯ মার্চ ১৯ মার্চের যাত্রার টিকিট বিক্রি করা হবে।
ঈদে বাড়তি যাত্রী চাপ সামাল দিতে বিভিন্ন রুটে পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, গণভোট অধ্যাদেশ ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের চিঠি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
১৭ মিনিট আগে
সময়সূচিতে বলা হয়, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ —এই ৮টি বিভাগীয় কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ৪ ঘণ্টা এই পরীক্ষা চলবে। প্রতিটি বিষয়ের পূর্ণমান ২০০।
৪২ মিনিট আগে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে গত ২৮ ফেব্রুয়ারি থেকে চার দিনে ১৩১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর সৃষ্ট যুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ তাদের...
২ ঘণ্টা আগে
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এবারও ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই অঞ্চলে ভাগ করে টিকিট বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলে চলাচলকারী সব আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি হবে সকালেই। আর পূর্বাঞ্চলে চলাচলকারী আন্তনগর ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুরে।
৪ ঘণ্টা আগে