
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশে জঙ্গিবাদের উত্থানের মতো কিছুই হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আজ বুধবার দুপুরে ঈদের শুভেচ্ছা ও ঈদ পুনর্মিলনীর উদ্দেশ্যে রাজধানীর বিভিন্ন থানা পরিদর্শনে গিয়ে বাড্ডা থানা পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন।
নিউইয়র্ক টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদন নজরে এসেছে। যেহেতু সবাই মনে করছে, উগ্র মৌলবাদের উত্থান বাংলাদেশে হচ্ছে। এই জঙ্গিবাদের উত্থান দমনে ও সার্বিক পরিস্থিতি নিয়ে জানতে চাইলে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এখানে কোন পোস্ট কী বলে, সেটা সম্পর্কে আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না। দেশে কোনো ধরনের জঙ্গিবাদের উত্থান হচ্ছে না। আমরা দায়িত্ব নেওয়ার পরে কোনো ধরনের জঙ্গিবাদের কোনো কিছুই হয় নাই।’
মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আল্লাহ দিলে আপনারা যদি সবাই সহযোগিতা করেন, জনগণকে সঙ্গে নিয়ে যদি কোনো ধরনের সমস্যা হয়, তাহলে আমরা একসঙ্গে সব সমস্যার মোকাবিলা করব।’
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে দেওয়া ব্যাখ্যার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘গত ৫ আগস্টের পরে কিছু দিন তো সরকারই ছিল না। এরপর থেকে পরিস্থিতিটা তো আস্তে আস্তে উন্নতি হচ্ছে। পুরোনো ঘটনাগুলো তুলে ধরলে তো হবে না। আস্তে আস্তে সবকিছুর উন্নতি হচ্ছে, আরও উন্নতি হবে। এখন বলব, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা মোটামুটি স্যাটিসফায়েড। কিন্তু আরও উন্নতির অনেক অবকাশ রয়ে গেছে। আস্তে আস্তে আরও ভালোর দিকে নিয়ে যেতে হবে। এটার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব।’
থানা পরিদর্শনের বিষয়টি তুলে ধরে জাহাঙ্গীর আলম বলেন, ‘আজকে থানা ভিজিটে আমার উদ্দেশ্য ছিল তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা। আপনারা জানেন যে সবার ছুটি হলেও আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ছুটি হয় না। এই জন্য তাদের সঙ্গে দেখা করা, তাদের বিভিন্ন খোঁজখবর নেওয়া ও সমস্যাগুলো জানা। থানাগুলোর অবস্থা আগের চেয়ে অনেক ভালো। কিন্তু যেহেতু এগুলো ভাড়া বিল্ডিং, এই জন্য কতগুলো সমস্যা দেখা গেছে। এই জন্য এইগুলো (থানা) যত তাড়াতাড়ি আমরা আমাদের নিজস্ব জায়গায় করে ফেলতে পারব, তত ভালো।’
থানার সমস্যার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আপনারা নিজেরাই তো দেখলেন, থানায় আসার রাস্তা নেই। এই সমস্যাগুলো রয়ে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব আমরা চেষ্টা করছি। আফতাব নগরে জায়গা আছে; আমরা যদি তাড়াতাড়ি ওখানে বিল্ডিং করে নিতে পারি, তাহলে থানাটা সেখানে শিফট করলে জনগণেরও সুবিধা হবে।’

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২৮ মিনিট আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
৪৩ মিনিট আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১০ ঘণ্টা আগে