
চীন সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল বুধবার রাতে তিনি দেশে পৌঁছান।
আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সফরে সেনাবাহিনী প্রধান চীনের স্থল বাহিনীর পলিটিকাল কমিশনার জেনারেল চেন হুইসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
গত ২২ আগস্ট PLA সদর দপ্তরে পৌঁছালে তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। পরবর্তী সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের প্রত্যাবর্তনে সহায়তা এবং বাংলাদেশের সামরিক শিল্পের উন্নয়নে চীনের সহায়তা প্রদানের বিষয়গুলো আলোচিত হয়।
সেনাবাহিনী প্রধান ২৩ আগস্ট NORINCO গ্রুপের প্রেসিডেন্ট চেন দেফাংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এছাড়া NORINCO গ্রুপের সামরিক সরঞ্জাম আপগ্রেডেশন ও রক্ষণাবেক্ষণ, PLA Academy of Armoured Forces-এর বেইজিং ক্যাম্পাসের প্রশিক্ষণ সুবিধা এবং সামরিক গবেষণা কেন্দ্র পরিদর্শন করেন।
সফরের অন্যান্য কার্যক্রমে বেইজিং ও শিয়াং-এ অবস্থিত NORINCO গ্রুপের কারখানা, China Aerospace Long-March International Co Ltd এবং Aisheng UAV Factory পরিদর্শন করা হয়, যেখানে আধুনিক অস্ত্র ও গোলাবারুদের উৎপাদন, গবেষণা এবং প্রযুক্তি প্রদর্শন করা হয়।
উল্লেখ্য, সেনাবাহিনী প্রধান সরকারি সফরে চীনে গমন করেন ২০ আগস্ট ২০২৫।
আরও খবর পড়ুন:

আজ সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠক হয় বলে জানিয়েছেন সরকারপ্রধানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
৪ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে দলিল আটকে দেওয়ার কথা বলে নগদ ৩৩ লাখ টাকা ও স্বর্ণের আংটি নেওয়ার অভিযোগ উঠেছে সাবরেজিস্ট্রার মো. নাজমুল হুদা ও তাঁর পিয়ন মো. আবদুস সালাম মিয়ার বিরুদ্ধে। তবে উভয়েই এ অভিযোগ অস্বীকার করেছেন।
১১ মিনিট আগে
বিমানবন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের আকাশপথ স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচলে অনিশ্চয়তা থাকতে পারে। পরিস্থিতি স্বাভাবিক হলে ধাপে ধাপে ফ্লাইট সূচি পুনর্বিন্যাস করা হবে।
১ ঘণ্টা আগে
কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১৭ ঘণ্টা আগে