
আইন মন্ত্রণালয়ের অধীনে কোন দপ্তর বা বিভাগে অনিয়ম বা দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ পেলেই তা আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ রোববার জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের প্রথম দিনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সেশন শেষে মন্ত্রী এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘আইন মন্ত্রণালয়ের অধীনে আমাদের যত দপ্তর রয়েছে সেখানে সুনির্দিষ্ট কোনো দুর্নীতি, অনিয়ম বা অভিযোগ থাকলে সেগুলো সরাসরি আমাদের জানাতে বলেছি। এসব অভিযোগ আমরা সুনির্দিষ্টভাবে অ্যাড্রেস করব। মাঠ পর্যায়ে তাদেরকে ভিজিল্যান্স (সতর্ক) থাকতে বলেছি। এসব অভিযোগে আমরা অ্যাকশন নিচ্ছি কি না সেটাও দেখার বিষয়।’
মন্ত্রী বলেন, ‘সরকারের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অনেক ফাইল আসতে দেরি হয়। এটা যাতে না হয় সে বিষয়ে দৃষ্টি রাখতে বলেছি। এ ছাড়া জেলা প্রশাসকেরা যদি কিছু সাজেস্ট করেন সে বিষয়গুলো জানাতে বলেছি, যাতে এসব বিষয় ভবিষ্যতে আমরা সমাধান করতে পারি।’
‘মাঠ পর্যায়ে থেকে মন্ত্রণালয়ে অভিযোগ জানাবে- এটা তো রুটিন ওয়ার্কের মতোই। এই অভিযোগ জানানোর জন্য আলাদা কোনো হেল্পলাইন বা বিশেষ কিছু করা হচ্ছে কি না?’-এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এটার জন্য আলাদা হেল্পলাইন প্রয়োজন নাই। সরকারের একটা বিভাগ থেকে আরেকটি বিভাগের সমন্বয়ে রয়েছে। সুতরাং এখানে হেল্পলাইনের প্রয়োজন হবে না।’
জেলা প্রশাসকদের কোনো প্রস্তাব রয়েছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমার সেশনে জেলা প্রশাসকদের কোনো প্রস্তাব ছিল না। এ ছাড়া মামলা জট কমানোর জন্য ডিসিদের কোনো পরামর্শ থাকলে জানাতে বলেছি।’

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৬ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
৮ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
৮ ঘণ্টা আগে