
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে সরকার গঠন করেছে আওয়ামী লীগ। নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে আবারও নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং ও প্রধানমন্ত্রী লি চ্যাং। গতকাল বৃহস্পতিবার তাঁরা এই শুভেচ্ছাবার্তা পাঠান, যা বাংলাদেশের চীনা দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
সি চিনপিং তাঁর শুভেচ্ছাবার্তায় উল্লেখ করেছেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী। কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে বিগত ৪৯ বছরে দুটি দেশ সর্বদা একে অপরকে সম্মান করেছে, একে অপরের সঙ্গে সমান আচরণ করেছে, পারস্পরিক সুবিধার ক্ষেত্রে উইন-উইন ফলাফল অর্জন করেছে।
চিঠিতে সি চিনপিং আরও উল্লেখ করেছেন, চীন ও বাংলাদেশ মূল স্বার্থের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোতে একে অপরকে দৃঢ়ভাবে সমর্থন করে এবং যৌথভাবে প্রতিটি দেশের উন্নয়ন ও পুনরুজ্জীবনের কাজ করে, যা দুই দেশের জনগণের জন্য বাস্তব সুবিধা বয়ে আনে।
এ সময় চীনা প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, গত আগস্টে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি যে গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছেছিলেন, তা বাস্তবায়নের জন্য চীন ও বাংলাদেশ যৌথ প্রচেষ্টা চালাবে, রাজনৈতিক পারস্পরিক আস্থা বাড়াবে, ঐতিহ্যগত বন্ধুত্বকে আরও উন্নীত করবে, উন্নয়ন কৌশলগুলো আরও সমন্বিত ও প্রচার করবে। উচ্চ মানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা এগিয়ে নেবে, যাতে চীন-বাংলাদেশ সহযোগিতার কৌশলগত অংশীদারত্বকে নতুন উচ্চতায় উন্নীত করা যায়।
এদিকে, একই দিনে চীনের প্রধানমন্ত্রী লি চ্যাংও শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছেন। বার্তায় লি চ্যাং বলেন, চীন ও বাংলাদেশ ঘনিষ্ঠ প্রতিবেশী এবং দুই দেশের ঘনিষ্ঠ সহযোগিতার দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান এবং দুই দেশে পরস্পরের উন্নয়নে অংশীদার।
লি চ্যাং আরও বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন ও বাংলাদেশ রাজনৈতিক পারস্পরিক বিশ্বাসকে গভীর করেছে এবং বেল্ট অ্যান্ড রোড সহযোগিতায় ফলপ্রসূ ফলাফল অর্জন করেছে। লি জানিয়েছেন, তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক উপকারী সহযোগিতার উন্নয়নে, চীন-বাংলাদেশ সহযোগিতার কৌশলগত অংশীদারত্বকে আরও উন্নয়নে কাজ করতে প্রস্তুত, যাতে দুই দেশ ও দুই দেশের জনগণ আরও ভালোভাবে লাভবান হয়।
এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর শেখ হাসিনাকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।

১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বিআরটিএ। ১৫ জুন প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ জুন জারি করা প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরই রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করা হবে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৪ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৬ ঘণ্টা আগে