গিয়েছিলেন কাজের জন্য। কিন্তু কিডনি হারিয়ে ফিরে এসেছেন। তিন বাংলাদেশির সঙ্গে এমন ঘটনা ঘটেছে ভারতে। গত মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, অপেক্ষাকৃত উন্নত জীবনের আশায় তাঁরা ভারতে গিয়েছিলেন। পড়েছিলেন অনিশ্চয়তা আর ভুতুড়ে ভবিষ্যতের মধ্যে। শরীরে সৃষ্টি হয়েছে স্থায়ী ক্ষত। এই বাংলাদেশিরা পড়েন কিডনি পাচারকারী চক্রের হাতে।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, বলিউড সিনেমা ‘রান’-এ দেখা গিয়েছিল, এক যুবককে কাজের প্রতিশ্রুতি দিয়ে নিয়ে যাওয়ার পর তার একটি কিডনি বের করে নেওয়া হয়। ঠিক যেন সেই সিনেমার ঘটনা বাস্তবে ঘটল এই তিন বাংলাদেশি নাগরিকের সঙ্গে। তাঁদেরকেও ঠিক একইভাবে কাজের প্রতিশ্রুতি দিয়ে আনা হয়েছিল ভারতে। আর সেখানেই ডাক্তারি পরীক্ষার নামে বের করে নেওয়া হলো কিডনি।
এ নিয়ে চার্জশিট দিয়েছে দিল্লি পুলিশ। এতে বলা হয়, কিডনি পাচারকারী চক্রের খপ্পরে পড়ে এভাবেই প্রতারণার শিকার হয়েছিলেন তিনজন। স্বাভাবিকভাবেই এমন ঘটনার পর বাংলাদেশি ওই নাগরিকদের ভবিষ্যৎ অন্ধকারের পথে। তাঁরা কল্পনাও করতে পারেননি, তাঁদের সঙ্গে এমনটা হবে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশি নাগরিকদের সঙ্গে ঘটে যাওয়া এই যন্ত্রণাদায়ক ঘটনার বিবরণ দেওয়া রয়েছে চার্জশিটে। জানা যায়, ওই ব্যক্তিদের চাকরির প্রতিশ্রুতি দিয়ে ভারতে আনা হয়েছিল। এরপর মেডিকেল করানোর নামে তাঁদের কিডনি বের করে নেওয়া হয়। পরে ৪৮ ঘণ্টা পর জ্ঞান ফিরলে তাঁরা জানতে পারেন, কিডনি চুরি করা হয়েছে। যদিও কিডনি বাবদ তাঁদের ৪ লাখ করে টাকা দেয় প্রতারকেরা।
প্রতারিত এক বাংলাদেশি নাগরিক বলেন, বাড়িতে তাঁর মা, বোন ও স্ত্রী রয়েছেন। একজন পরিচিত ব্যক্তি তাঁকে ভারতে চাকরির জন্য পরামর্শ দিয়েছিলেন। অগ্নিকাণ্ডে তাঁর কাপড়ের ব্যবসা শেষ হয়ে গিয়েছিল। তখন তিনি একটি এনজিও থেকে ৮ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। ৩ লাখ টাকা শোধ করতে পারলেও বাকিটা পারেননি। তাই ওই ব্যক্তির পরামর্শে ভারতে যাওয়ার সিদ্ধান্ত নেন। পাসপোর্ট ও মেডিকেল ভিসায় ১ জুন ভারতে গেলে তাঁকে বলা হয়েছিল, তিনি টাকা নিয়ে কিডনি দান করতে চাইছেন। কিন্তু তাতে আপত্তি জানালে তাঁর পাসপোর্ট ও ভিসা আটকে রাখা হয়। এমনকি সারা জীবন আটকে রাখারও হুমকি দেওয়া হয়।
একইভাবে ৩৫ বছর বয়সী বাংলাদেশের নাগরিককে চাকরির প্রতিশ্রুতি দিয়ে ভারতে নেওয়া হয় এবং ডাক্তারি পরীক্ষার নামে তাঁর কিডনি বের করে নেওয়া হয়। ৩ এপ্রিল তাঁকে একটি ইনজেকশন দেওয়া হয় এবং অজ্ঞান হয়ে যান। ৫ এপ্রিল জ্ঞান ফিরে বুঝতে পারেন, কিডনি বের করা হয়েছে। তখন তাঁকে ৪ লাখ টাকা দেওয়া হয়।
তৃতীয় বাংলাদেশিও একই রকম অভিজ্ঞতার শিকার হয়েছেন। ভারতে চাকরি দেওয়ার নামে অজ্ঞান করে কিডনি বের করে নেওয়া হয়।পরে তাঁকে বলা হয়েছিল, কোনো সমস্যা ছাড়াই একটি কিডনি নিয়ে বাঁচতে পারবেন তিনি। তাঁকেও সাড়ে ৪ লাখ টাকা দেওয়া হয়েছিল।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৩৯ মিনিট আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
১ ঘণ্টা আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১০ ঘণ্টা আগে