দেশের সব মন্ত্রণালয়/অধিদপ্তর ও মাঠ প্রশাসনে ৩ লাখ ৫৫ হাজার ৮৫৪টি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেছেন, জনপ্রশাসনে অনুমোদিত পদ ১৪ লাখ ৯ লাখ ৬০৬টি। এর মধ্যে কর্মরত ১০ লাখ ৪৫ হাজার ৬৪০ জন।
আজ সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে কাজিম উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।
সরকারি দপ্তরে শূন্যপদ পূরণ চলমান প্রক্রিয়া উল্লেখ করে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, এ প্রক্রিয়া যথাযথভাবে চলমান। বর্তমানে শূন্যপদ পূরণের জন্য সব মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তরেই নিয়োগ প্রক্রিয়া চলমান।
কর্মচারীদের নিয়মিত অবসর ও নতুন পদ সৃষ্টির জন্য সাধারণত পদ শূন্য হয়ে থাকে। বিশেষ কিছু ক্ষেত্রে আদালতের নিষেধাজ্ঞার কারণে তাৎক্ষণিকভাবে পূরণ করা সম্ভব হয় না বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১৩ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১৩ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১৪ ঘণ্টা আগে