
বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্য জোট হিসেবে পরিচিত রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (আরসিইপি) যুক্ত হতে চায় বাংলাদেশ। তবে কেবল বাংলাদেশ নয়, এই জোটে যোগ দিতে চায় আরও ৩ দেশ। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হংকং, শ্রীলঙ্কা, চিলি ও বাংলাদেশ বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্য জোটে যোগ দিতে চায়। চীন-সমর্থিত আঞ্চলিক বাণিজ্য চুক্তি রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (আরসিইপি) যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে এই চার অর্থনীতি। দক্ষিণ-পূর্ব এশীয় কয়েকটি দেশের কর্মকর্তারা আজ বৃহস্পতিবার এ তথ্য জানান।
বর্তমানে আরসিইপিতে আছে—চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও আসিয়ানভুক্ত ১০টি দেশ। মালয়েশিয়ায় এ সপ্তাহে আসিয়ানভুক্ত দেশগুলোর বাণিজ্য ও অর্থনৈতিক মন্ত্রীদের বৈঠকের ফাঁকে আরসিইপি কর্মকর্তারা জানান, নতুন আবেদনকারীদের গ্রহণে তেমন কোনো আপত্তি নেই। বরং হংকং, শ্রীলঙ্কা, চিলে ও বাংলাদেশকে জোটে যুক্ত করতে তারা কাজ করবেন।
ইন্দোনেশিয়ার বাণিজ্য উপমন্ত্রী দিয়াহ রোরো এসতি বিদ্যা পুত্রি আজ বৃহস্পতিবার কুয়ালালামপুরে সাংবাদিকদের বলেন, ‘যে কোনো দেশ আরসিইপিতে যোগ দিতে চাইলে আমরা অবশ্যই সমর্থন করব।’
মালয়েশিয়ার বাণিজ্যমন্ত্রী তেংকু জাফরুল আজিজ জানান, নতুন সদস্যদের অন্তর্ভুক্তি নিয়ে সিদ্ধান্ত হবে আগামী অক্টোবরে। ওই সময় পাঁচ বছর পর প্রথমবারের মতো আরসিইপি নেতারা সম্মেলনে মিলিত হবেন। তেংকু জাফরুল এর আগে বলেছিলেন, অক্টোবরে অনুষ্ঠিতব্য সম্মেলনে ২০২০ সালে স্বাক্ষরিত চুক্তিকে উন্নত করার পরিকল্পনাও রয়েছে আরসিইপির।
কিছু বিশ্লেষক মনে করেন, আরসিইপি যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের বিরুদ্ধে সম্ভাব্য ঢাল হিসেবে কাজ করতে পারে। তবে এর শর্তাবলি অন্যান্য আঞ্চলিক বাণিজ্য চুক্তির তুলনায় দুর্বল হিসেবে বিবেচিত হয়, কারণ সদস্য দেশগুলোর স্বার্থ অনেক ক্ষেত্রেই ভিন্নমুখী।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
২ ঘণ্টা আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১২ ঘণ্টা আগে