পদ্মা সেতু উদ্বোধনের পর প্রথম ২১ দিনেই ৫৬ কোটি টাকার বেশি টোল আদায় করা হয়েছে। এ সময় যানবাহন পার হয়েছে প্রায় পৌনে পাঁচ লাখ। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
জানা যায়, পদ্মা সেতুর মাওয়া প্রান্ত দিয়ে গত ২৬ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত মোট যানবাহন পার হয়েছে ২ লাখ ৪১ হাজার ৮৩৪টি। এতে টোল আদায় হয়েছে ২৮ কোটি ৩০ লাখ ১৪ হাজার টাকা। অন্যদিকে জাজিরা প্রান্ত দিয়ে মোট যানবাহন পার হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৯৮০টি ও টোল আদায় হয়েছে ২৭ কোটি ৮৩ লাখ ৩২ হাজার ৪৫০ টাকা। সে হিসেবে উভয় প্রান্ত মিলিয়ে পদ্মা সেতুতে মোট যানবাহন পার হয়েছে ৪ লাখ ৭৭ হাজার ৮১৪টি ও সর্বমোট টোল আদায় হয়েছে ৫৬ কোটি ১৩ লাখ ৪৬ হাজার ৪৫০ টাকা।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হোসেন আজকের পত্রিকাকে জানান, টোল আদায়ের জন্য বর্তমানে যে বুথ আছে, তা পর্যাপ্ত। আগামী ডিসেম্বর নাগাদ টোল আদায়ের জন্য ফাস্ট ট্র্যাক ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) লেন চালু করা হবে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম (ETC) হলো এমন একটি সিস্টেম, যা গ্রাহককে টোল গেট অতিক্রম করার সময় গাড়ি না থামিয়ে স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধ করতে সক্ষম হয়। নগদ টাকা প্রদানের জন্য কাউকে টোল প্লাজায় একমুহূর্তও অপেক্ষা করতে হয় না। অগ্রাধিকার ভিত্তিতে ও বাধাহীনভাবে ফাস্ট ট্র্যাক লেন ব্যবহার করে যানবাহন টোল প্লাজা অতিক্রম করতে পারে।

১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বিআরটিএ। ১৫ জুন প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ জুন জারি করা প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরই রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করা হবে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৪ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৬ ঘণ্টা আগে