পাসপোর্টের মেয়াদ না থাকলেও হজযাত্রীরা নিবন্ধন করতে পারবেন। আজ মঙ্গলবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ বিষয়ে এক পরিপত্র জারি করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, হজযাত্রীদের সুবিধার জন্য পাসপোর্টের মেয়াদ না থাকলেও তাঁরা নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। পরিপত্রে বলা হয়েছে, ২০২৬ সালের হজে গমন-ইচ্ছুকদের নিবন্ধনের সুবিধার্থে পাসপোর্টের মেয়াদোত্তীর্ণের তারিখ শিথিল করা হয়েছে। এ ক্ষেত্রে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়ে নিবন্ধনকারী হজযাত্রী বা হজ এজেন্সিকে ভিসা ইস্যুর জন্য পিআইডি নির্ধারণ করার সময় অবশ্যই মেয়াদসংবলিত পাসপোর্ট সিস্টেমে হালনাগাদ করতে হবে। অন্যথায়, হজযাত্রীর ভিসা হবে না। উল্লেখ্য, সৌদি সরকার ঘোষিত হজের রোডম্যাপ অনুসারে ১২ অক্টোবরে শেষ হবে ২০২৬ সালের হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম।
পাসপোর্টের মেয়াদের কারণে কোনো যাত্রীর যাতে নিবন্ধনে সমস্যা না হয়, সে জন্য ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সুযোগ দেওয়া হয়েছে। তবে নিবন্ধনের পর অবশ্যই নতুন পাসপোর্ট তৈরি করে ভিসা প্রাপ্তি সাপেক্ষে হজে যেতে হবে।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১৪ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১৪ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১৪ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১৫ ঘণ্টা আগে