জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনযাত্রা হুমকির মুখে পড়েছে। লবণাক্ততা বেড়ে যাওয়ায় সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। তাছাড়া গাছপালা ও ফসলি জমি বিলীন এবং কৃষি উৎপাদন কমে যাওয়াসহ জীববৈচিত্র্যে নানা প্রভাব পড়ছে।
প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত জনগণের অভিযোজনে জীবনমান উন্নয়ন শীর্ষক এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
গবেষণাটি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, ইউএনওপিসের সহযোগিতায় এবং এডুকো বাংলাদেশ ও উত্তরণের যৌথ উদ্যোগে করা হয়েছে।
আজ মঙ্গলবার এডুকো বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সাতক্ষীরা জেলার পাঁচটি বস্তি ও শ্যামনগর উপজেলার গাবুরা, পদ্মপুকুর ও বুড়িগোয়ালিনি ইউনিয়নের তথ্য নিয়ে গবেষণাটি করা হয়। গবেষণা দলের নেতৃত্ব দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ হারুন চৌধুরী।
আব্দুল্লাহ হারুন চৌধুরী বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মহীন হয়ে পড়ছে। জীবন-জীবিকার তাগিদে পেশা পরিবর্তন করছে মানুষ। অনেকে এলাকা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে। এ পরিস্থিতি কাটিয়ে উঠতে প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা গড়ে তুলতে হবে।’
এডুকো বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর আবদুল হামিদ বলেন, ‘জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ দেশ। এই সংকট মোকাবিলায় সরকারি ও বেসরকারি উদ্যোগে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।’

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ট্রেনে নির্ধারিত আসনের অতিরিক্ত ২৫ শতাংশ আসনবিহীন টিকিট বিক্রির সিদ্ধান্ত বহাল রেখেছে সরকার। ঘরমুখো যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে এবং নির্বিঘ্ন রেলযাত্রা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
১৯ মিনিট আগে
ভারতে পলাতক অর্থপাচার মামলার আলোচিত আসামি প্রশান্ত কুমার হালদারসহ (পি কে হালদার) ১৮ জনের বিরুদ্ধে দায়ের করা একটি মামলার অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রায় ৮৩ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতির অভিযোগে এই অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের চার সহকারী পরিচালক উপপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। আজ সোমবার বিকেলে অধিদপ্তরের সম্মেলন কক্ষে তাঁদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
২ ঘণ্টা আগে
নিয়োগপ্রাপ্তরা হলেন সাংবাদিক মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু), জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. জাহিদুল ইসলাম এবং বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির সাধারণ সম্পাদক মো. সুজাউল্লাহ।
২ ঘণ্টা আগে