দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের আওয়ামী লীগের প্রার্থী বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির অর্থ–সম্পদ দুটোই বেড়েছে। তবে গত নির্বাচনে স্ত্রীর নামে নগদ টাকাসহ প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার সম্পদ দেখানো হলেও এবার তা নেই। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা থেকে এ তথ্য জানা গেছে।
টিপু মুনশির হলফনামার তথ্য অনুযায়ী, পাঁচ বছর আগে অর্থাৎ ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় তাঁর হাত ছিল খালি, কোনো নগদ টাকা ছিল না। এবার হাতে দুই কোটি ৯০ হাজার ২৩৬ টাকা। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে নিজ নামে কোনো অর্থ জমা নেই, আগেও ছিল না।
পাঁচ বছর আগে টিপু মুনশির নামে বন্ড, ঋণপত্র, স্টক এক্সচেঞ্জ, শেয়ার ছিল না। এবার এসব খাতে তাঁর ৩ কোটি ৯৫ লাখ ৫০ হাজার ৪০০ টাকার বিনিয়োগ আছে।
আগের হলফনামায় বাণিজ্যমন্ত্রীর মালিকানায় কোনো বাস-ট্রাক ছিল না, এবার তাঁর আছে এক কোটি ৭২ লাখ ৩০ হাজার ২৮০ টাকার যানবাহন দেখানো হয়েছে।
পাঁচ বছর আগে কোনো আসবাবপত্র দেখানো হয়নি। এবার ১০ হাজার টাকার আসবাবপত্র দেখিয়েছেন তিনি। আগেরবার অন্যান্য খাত ফাঁকা থাকলেও এবার ২৫ লাখ ৪৫ হাজার ৪৮৭ টাকা দেখানো হয়েছে।
একাদশ সংসদ নির্বাচনের সময় টিপু মুনশির কোনো জমি ছিল না। এবার অকৃষি জমি রয়েছে ৫৯ লাখ ৭৩ হাজার ৬০০ টাকার। তাছাড়া এবার নতুন করে দালানের (আবাসিক ও বাণিজ্যিক) মূল্য দেখানো হয়েছে ২৭ লাখ ২২ হাজার ১০০ টাকার।
পাঁচ বছর আগে প্রার্থীর ওপর নির্ভরশীলদের চাকরি খাতে আয় দেখানো হয়েছিল দুই লাখ ৪০ হাজার টাকা। এবার চাকরি বাবদ আয় দেখানো হয়েছে ৫০ লাখ ৮৮ হাজার টাকা। তখন ব্যবসায় আয় দেখানো না হলেও এবার দুই লাখ ৬৬ হাজার ৬৭৯ টাকা দেখানো হয়।
এদিকে একাদশ সংসদ নির্বাচনে টিপু মুনশির স্ত্রীর নামে ছিল নগদ ৩৪ লাখ ৩৪ হাজার ৬৬৬ টাকা, ব্যাংকে ছিল পাঁচ লাখ ৫৩ হাজার ৭৪৭ টাকা। বন্ড, স্টক এক্সচেঞ্জ দেখানো হয়েছিল চার কোটি ৫১ লাখ ৬১ হাজার ৩০০ টাকা। এ ছাড়া পোস্টাল ও সেভিংস ইত্যাদিতে দেখানো হয়েছিল ৪৫ ছিল লাখ টাকা। স্বর্ণালংকার ছিল ৬০ হাজার টাকার এবং আসবাবপত্র ৪০ হাজার টাকা। এবার হলফনামায় স্ত্রীর নামে কিছুই নেই।
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে টিপু মুনশি দ্বাদশ সংসদ নির্বাচনে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেন। ইতিমধ্যে যাচাই-বাছাইয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাঁকে বৈধ ঘোষণা করা হয়েছে। এর আগে ২০০১,২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে ওই আসন থেকে তিনি সংসদ নির্বাচনে অংশ নিয়ে টানা তিনবার বিজয়ী হন। তবে ২০০১ সালের নির্বাচনে তিনি বিজয়ী হতে পারেননি।

১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বিআরটিএ। ১৫ জুন প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ জুন জারি করা প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরই রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করা হবে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৪ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৬ ঘণ্টা আগে