গণ-অভ্যুত্থান ও গণভোট এবং জুলাই আদেশের মধ্য দিয়ে এই সরকার গঠন হয়েছে। যদি জুলাই সনদের আদেশ বিএনপি সরকার পরিপালন না করে এই বাংলাদেশের জনগণ বিএনপির সরকারের সাথে থাকবে না বলে মন্তব্য করেছেন ১১ দলের সমর্থিত রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের সংসদ সদস্য ও এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।


রংপুরের দুটি সংসদীয় আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিক্ষোভ করছেন বিএনপি প্রার্থীর নেতা-কর্মীরা। গতকাল শুক্রবার থেকে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে সড়ক ও উপজেলা পরিষদ চত্বর অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দলটির নেতা-কর্মী ও সমর্থকেরা। এতে পুরো জেলায় উত্তেজনা বিরাজ করছে।

রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ তুলে পুনর্গণনার দাবি জানিয়েছেন বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা। একই সঙ্গে তাঁর সমর্থকেরা বিক্ষোভ করে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেছেন বিজয়ী প্রার্থী আখতার হোসেন।

রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন শাপলা কলি প্রতীকে ১৬৩টি ভোটকেন্দ্রে ১ লাখ ৪৭ হাজার ৯৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।