দক্ষিণ এশিয়ার শীর্ষ ব্যয়বহুল শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে জায়গা করে নিয়েছে ঢাকা। আর প্রথম অবস্থানটি নিয়েছে ভারতের মুম্বাই। সম্প্রতি প্রকাশিত যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক অর্থনৈতিক সেবাদাতা প্রতিষ্ঠান মার্সারের ‘মার্সার কস্ট অব লিভিং সার্ভে-২০২৪’ শীর্ষক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবছর বিদেশিদের জন্য বিশ্বের কোন শহরগুলো কতটা ব্যয়বহুল, সেই তালিকা প্রকাশ করে মার্সার। চলতি বছরের তালিকায় দেখা গেছে, বিশ্বে ব্যয়বহুল শহর হিসেবে শীর্ষে জায়গা করে নিয়েছে হংকং। এই শহর ছাড়া বিশ্বের বাকি শীর্ষ ব্যয়বহুল শহরগুলো হলো—সিঙ্গাপুর, সুইজারল্যান্ডের জুরিখ, জেনেভা, বাসেল, বার্ন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, যুক্তরাজ্যের লন্ডন, বাহামা দ্বীপপুঞ্জের নাসাউ এবং যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস।
তালিকায় ১৪০তম অবস্থানে আছে ঢাকা, যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিতীয় শীর্ষ অবস্থান। গত বছর এই তালিকায় ঢাকার অবস্থান ছিল ১৫৪ নম্বরে। সেই হিোবে এবার ঢাকা ১৪ ধাপ এগিয়েছে। তালিকার ১৩৬ নম্বরে জায়গা করে নিয়ে দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম হয়েছে মুম্বাই। এ বছরের তালিকায় ভারতের আরও বেশ কয়েকটি শহর স্থান পেয়েছে। দিল্লির অবস্থান ১৬৫তম, চেন্নাই ১৮৯তম, বেঙ্গালুরু ১৯৫তম, হায়দরাবাদ ২০২তম, পুনে ২০৫তম, কলকাতা ২০৭তম।
এ ছাড়া দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের শহরের মধ্যে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ১৯০তম ও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অবস্থান ২২৪তম। তবে বিশ্বের ২২৬টি শহর নিয়ে করা এই তালিকায় নেই এশিয়ার আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ ও নেপালের কোনো শহরের নাম। তালিকায় শীর্ষে রয়েছে হংকং। শহরটি গত বছর এবং তার আগের বছরেও শীর্ষে ছিল। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুর।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বিশ্বের ২২৬টি শহরের অন্তত ২০০ বিষয়কে বিবেচনায় নিয়ে এই তালিকা প্রস্তুত করেছে মার্কিন ফিন্যান্সিয়াল সার্ভে কোম্পানি মার্সার। বিবেচনার বিষয়গুলোর মধ্যে রয়েছে—পরিবহন, খাদ্য, পোশাক, গৃহস্থালি সামগ্রী ও বিনোদনের পেছনে ব্যয়।

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৭ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
৮ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
৯ ঘণ্টা আগে