
ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুকের বাংলাদেশে রাষ্ট্রীয় সফরে মিনিস্টার ইন ওয়েটিং ছিলেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। সফরের পুরো চার দিন সব অনুষ্ঠানে রাজার সঙ্গে ছিলেন তিনি। খুশি হয়ে রাজা তাঁর সঙ্গেই ভুটান যেতে আমন্ত্রণ জানান মন্ত্রীকে।
রাজার আমন্ত্রণে সাড়া দিয়ে তাঁর সঙ্গেই তথ্য প্রতিমন্ত্রী আরাফাত আজ শুক্রবার ভুটান পৌঁছান। রাজার সঙ্গে দেশটির রাজধানী থিম্পুর পথে ড্রুক এয়ারের ফ্লাইটে ও পারো আন্তর্জাতিক বিমানবন্দরে তোলা ছবি ফেসবুকে দিয়ে প্রতিমন্ত্রী এ কথা জানান।
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ও দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত শিব নাথ রায় বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান।
এর আগে রাজা গতকাল বৃহস্পতিবার কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর দিয়ে থেকে সড়কপথে ভারত হয়ে নিজের দেশে প্রবেশ করেন। দেশটির দক্ষিণাঞ্চলের জেলা গেলেফু সিটিতে এক রাত অবস্থান করেন তাঁরা। সেখান থেকে আকাশপথে পারো পৌঁছান তাঁরা।
আজকের পত্রিকা থেকে টেলিফোনে যোগাযোগ করা হলে রাষ্ট্রদূত শিব নাথ রায় বলেন, তথ্যমন্ত্রীর সফরটি রাজার আগ্রহে অনেকটা আকস্মিকভাবেই হচ্ছে। যেহেতু মন্ত্রী থিম্পুতে, তাঁর জন্য কিছু কর্মসূচি ঠিক করা হচ্ছে।
রাষ্ট্রদূত বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থটি স্থানীয় ভাষা জংখায় অনুবাদ করা হয়েছে। জংখায় অনুবাদ করা সংস্করণটির প্রকাশনা অনুষ্ঠানে তথ্যমন্ত্রী থাকবেন। স্থানীয় গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর ভুটান স্টাডিজের উদ্যোগে অনুবাদটি সম্পন্ন হয়।
রাষ্ট্রদূতের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে। রাষ্ট্রদূত জানান, তথ্য প্রতিমন্ত্রী কলকাতা হয়ে সোমবার ঢাকা ফিরবেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
২৩ মিনিট আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৩ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
৪ ঘণ্টা আগে