আন্দোলনে-সহিংসতায় ৪২ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে পরিদর্শক তিনজন ও দুজন র্যাব সদস্য রয়েছেন বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজি) মো. ময়নুল ইসলাম। আজ রোববার দুপুরে রাজারবাগ পুলিশ হাসপাতালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, ‘নিহত ছাড়াও আহত অসংখ্য। শুধু রাজারবাগ পুলিশ হাসপাতালেই ৫০৭ জন চিকিৎসা নিয়েছেন। বেশি আহত এমন রয়েছেন ২৭ জন। তাঁদের মধ্যে আইসিইউতে আছেন ২ জন। যাঁরা আহত হয়েছেন, তাঁদের আমরা ফুল সাপোর্ট দিচ্ছি।’
ট্রাফিক ব্যবস্থাপনা পুলিশের ফিরে আসার বিষয়ে তিনি আইজিপি ময়নুল ইসলাম বলেন, ‘আমরা ভিআইপি রোডে ইতিমধ্যে ট্রাফিক সদস্যদের ফিরিয়ে আনার ব্যবস্থা করেছি। ইতিমধ্যে ইন্টারকন্টিনেন্টাল থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত বেশি করে ফোর্স দিয়ে চালু করেছি।’

আজ সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠক হয় বলে জানিয়েছেন সরকারপ্রধানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
৩ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে দলিল আটকে দেওয়ার কথা বলে নগদ ৩৩ লাখ টাকা ও স্বর্ণের আংটি নেওয়ার অভিযোগ উঠেছে সাবরেজিস্ট্রার মো. নাজমুল হুদা ও তাঁর পিয়ন মো. আবদুস সালাম মিয়ার বিরুদ্ধে। তবে উভয়েই এ অভিযোগ অস্বীকার করেছেন।
১০ মিনিট আগে
বিমানবন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের আকাশপথ স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচলে অনিশ্চয়তা থাকতে পারে। পরিস্থিতি স্বাভাবিক হলে ধাপে ধাপে ফ্লাইট সূচি পুনর্বিন্যাস করা হবে।
১ ঘণ্টা আগে
কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১৭ ঘণ্টা আগে