
চলছে বৈশাখ মাস। বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় ঝড়-বজ্রসহ বৃষ্টি হচ্ছে। এতে ফসলের ক্ষতি হতে পারে। তাই কালবৈশাখীর শঙ্কা থাকায় পাকা ধান কেটে ঘরে তোলার পরামর্শ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
কৃষি আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২৪ থেকে ৩০ এপ্রিল এই সময়ের প্রথমার্ধে সিলেট ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু স্থানে, মাঝামাঝি সময়ে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে এবং এই সময়ের শেষে খুলনা, বরিশাল, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু স্থানে বিচ্ছিন্নভাবে অস্থায়ী দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে কৃষি তথ্য সার্ভিসের বেতার কৃষি অফিসার ইসমাত জাহান এমি আজকের পত্রিকাকে বলেন, বৈশাখ মাসে ৮০ শতাংশ ধান পাকা হলেই তা কেটে ফেলতে হবে। ইতিমধ্যে সুনামগঞ্জ হাওরসহ বিভিন্ন জায়গায় পাকা ধান কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হয়েছে। হাওর অঞ্চলে ৬০ থেকে ৭০ ভাগ ধান কাটা শেষ হয়েছে ইতিমধ্যে।
এদিকে টানা প্রায় চার দিনের তাপপ্রবাহ শেষে দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে বৃষ্টি। এ বৃষ্টি শুরু হয়েছে গতকাল রোববার থেকে। আজ সোমবার সকাল থেকে রাজধানীর আকাশ মেঘলা। বেলা পৌনে ১টার দিকে ঢাকায় বৃষ্টি নামে। রাজধানীতে আজ ৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল মঙ্গলবার রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী চার দিন বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আগামী ৩ মে থেকে তাপমাত্রা বাড়তে পারে।
বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বলেন, গোপালগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, পটুয়াখালী জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। এখন এই তাপপ্রবাহ কমে গেছে। আগামীকাল থেকে আরও কমে যাবে। তবে বিচ্ছিন্নভাবে বৃষ্টি বাড়বে।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
৯ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
৯ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১০ ঘণ্টা আগে