
পুলিশ হত্যার তদন্ত প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এ বিষয়ে তিনি কোনো বক্তব্য দেননি। সুরক্ষা অধ্যাদেশের আলোকে সব সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। আজ রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফায়ার সার্ভিসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।
পুলিশ হত্যার বিচার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি এ বিষয়ে পূর্বে কোনো বক্তব্য দেইনি। আপনারা নিশ্চয়ই জানেন, অন্তর্বর্তী সরকার সুরক্ষা অধ্যাদেশ জারি করেছে। এর ভিত্তি ছিল জুলাই জাতীয় সনদের অঙ্গীকারনামার একটি দফা। ওই দফায় আমরা সবাই একমত হয়েছিলাম—জুলাই ছাত্র–জন–অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন ও অংশ নিয়েছেন, তাদের আইনি সুরক্ষা দিতে হবে। বিষয়টিকে আইনি ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার অঙ্গীকারও করা হয়েছে। সেই আলোকেই আমরা সিদ্ধান্ত নেব।’
মাঠের সেনাবাহিনী কবে সেনানিবাসে ফিরবে—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নির্বাচনের পর ১৫ দিন পর্যন্ত মাঠে থাকার একটি নির্দেশনা ছিল, যা শেষ হয়েছে। তবে সরকার পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত সেনাবাহিনী মাঠে থাকবে। এই মেয়াদ কবে শেষ হবে তা এখনো নির্ধারিত হয়নি। সরকারের উচ্চপর্যায়ে আলোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘সেনাবাহিনীও দীর্ঘদিন মাঠে থাকতে চায় না। তবে সরকার দায়িত্ব নেওয়ার পর এখন বিষয়টি সমন্বিতভাবে দেখা হবে এবং একসময় সেনাবাহিনীকে অবশ্যই মাঠ থেকে প্রত্যাহার করা হবে।’
ফায়ার সার্ভিসের সেবা সম্প্রসারণ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বেশ কয়েকটি প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক বিমানবন্দর, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন এলাকা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় অবকাঠামো ও জনবল বাড়িয়ে সেবা স্থায়ী ও জোরদার করার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনার পর সেখানে সেবা জোরদারের বিষয়টি গুরুত্ব পেয়েছে।’
এ ছাড়া কোনো উপজেলায় যেন ফায়ার সার্ভিসের অন্তত একটি ইউনিট থাকে, সে বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। বর্তমানে ২৭টি উপজেলায় ফায়ার সার্ভিসের কোনো সেবা কেন্দ্র নেই বলে জানা গেছে। এসব এলাকায় নতুন প্রকল্প গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রী জানান, ‘২৫০ জন ফায়ার ফাইটার নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগ প্রক্রিয়া কীভাবে দুর্নীতিমুক্ত রাখা যায়, সে বিষয়ে পরামর্শ চাওয়া হয়েছে। নিয়োগ নিয়ে যাতে কোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগ না ওঠে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করে দেওয়া হয়েছে।’

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
৮ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
৮ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
৮ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
৯ ঘণ্টা আগে