
দলের সাধারণ সম্পাদকের হাতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব রাখার অলিখিত রেওয়াজে ফিরল বিএনপি সরকার।
গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মন্ত্রিপরিষদ বিভাগ মধ্যরাতে সব মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে।
এর ফলে এক দশকের বেশি সময় পর দলের সাধারণ সম্পাদকের হাতে ফিরল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব। এর আগে আওয়ামী লীগ এবং বিএনপির সাধারণ সম্পাদকেরা এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে স্থানীয় সরকারমন্ত্রীর পদ থেকে সরানোর মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের দায়িত্বে দলের সাধারণ সম্পাদকের বাইরে অন্যদের রাখার প্রচলন শুরু হয়।
আওয়ামী লীগের প্রথম মেয়াদে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত দলটির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর দায়িত্বে ছিলেন।
২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে ছিলেন বিএনপির মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া।
সেনা-সমর্থিত এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের সময় নানা ঘটনাপ্রবাহের পর ২০০৯ সালে সরকার গঠন করে আওয়ামী লীগ। এরপর দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। ২০১৪ সালে টানা দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে আওয়ামী লীগ দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়।
২০১৫ সালের ১৯ জুলাই সৈয়দ আশরাফকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সরিয়ে ওই সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বেয়াই খন্দকার মোশাররফ হোসেনকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর দায়িত্ব দেন। এর মধ্য দিয়ে এই মন্ত্রণালয়ের দায়িত্বে দলের সাধারণ সম্পাদককে না রাখার প্রথা তৈরি হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার আগে ওবায়দুল কাদের ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। ২০১৬ সালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি। সৈয়দ আশরাফকে বাদ দিয়ে দলীয় কাউন্সিলে ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেও ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ছিলেন তিনি।
২০১৮ সালে নির্বাচনে জেতার পর কুমিল্লা থেকে নির্বাচিত সংসদ সদস্য তাজুল ইসলামকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর দায়িত্ব দেন শেখ হাসিনা।
২০২৪ সালে নির্বাচনে জেতার পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর দায়িত্বে রাখেন শেখ হাসিনা। আগের মতোই তাজুল ইসলামকে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর দায়িত্ব।
অন্তর্বর্তী সরকারের সময় উপদেষ্টা এ এফ হাসান আরিফ, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং আদিলুর রহমান খান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টার দায়িত্বে ছিলেন।
২০১৫ সালের ১৯ জুলাই সৈয়দ আশরাফকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর দায়িত্ব থেকে সরানোর মধ্য দিয়ে এই মন্ত্রণালয়ে দলের সাধারণ সম্পাদকের মন্ত্রিত্বে ছেদ পড়ে। মঙ্গলবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্থানীয় সরকারমন্ত্রীর দায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে ১০ বছর ৬ মাস ২৯ দিন পর সাধারণ সম্পাদকের হাতে ফিরেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১২ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১২ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১৩ ঘণ্টা আগে