
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের সময় বলেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর (ড. ইউনূস) সঙ্গে অসম্মানজনক আচরণ করলেও ভারত তাঁকে সব সময় সম্মান ও মর্যাদা দিয়ে আসছে।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের সময় মোদি তাঁকে এই কথা বলেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। আজ শনিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা এক পোস্টে তিনি এ কথা জানান।
প্রেস সচিব শফিকুল আলম তাঁর পোস্টে লিখেছেন, ‘দ্বিপক্ষীয় বৈঠকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতি অত্যন্ত সম্মান প্রদর্শন করেন। তিনি তাঁর কাজের ভূয়সী প্রশংসা করেন। ভারতের সঙ্গে শেখ হাসিনার ভালো সম্পর্ক থাকলেও বৈঠকে মোদি বলেন, “আমরা আপনার প্রতি তাঁর অসম্মানজনক আচরণ দেখেছি। তবে আমরা আপনাকে সব সময় সম্মান ও মর্যাদা দিয়ে আসছি।”’
শফিকুল আলম তাঁর পোস্টে আরও বলেন, ‘এবং যখন অধ্যাপক ইউনূস শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি উত্থাপন করেন, তখন ভারতের প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না। আমরা আত্মবিশ্বাসী, একদিন শেখ হাসিনাকে ঢাকায় প্রত্যর্পণ করা হবে এবং আমরা “শতাব্দীর সেরা বিচার” প্রত্যক্ষ করব!!’
প্রেস সচিব লিখেছেন, ‘এটি স্পষ্ট যে, ভারত এখন বাংলাদেশকে নিয়ে সম্পর্কের এক নতুন পথ রচনার ইচ্ছা রাখে। বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী বারবার অধ্যাপক ইউনূসকে বলেন, ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে, কোনো একটি নির্দিষ্ট দল বা ব্যক্তির সঙ্গে নয়!!!’
তিনি আরও লিখেছেন, ‘অধ্যাপক ইউনূস যেমন সম্প্রতি একাধিকবার বলেছেন, আমরা ভারতের সঙ্গে “সর্বোত্তম সম্পর্ক” চাই। তবে সেটি হতে হবে ন্যায্যতা, সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে।’

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২৩ মিনিট আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
৩৮ মিনিট আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১০ ঘণ্টা আগে