
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আরেকটি ‘প্রক্সি মওদুদীবাদী’ দলের প্রয়োজন নেই। স্থানীয় সময় গতকাল শনিবার রাত ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে শেয়ার করা এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।
মাহফুজ আলম তাঁর স্ট্যাটাসে বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আমাদের আরেকটি প্রক্সি মওদুদীবাদী দলের প্রয়োজন নেই। এরই মধ্যে আধ ডজন প্রক্সি সক্রিয় আছে। আপনি কিছুই নতুন যোগ করতে পারবেন না! বরং—পুনর্নির্ধারণ করুন, পুনর্গঠিত হোন এবং পুনরুদ্ধার করুন।’
উপদেষ্টা মাহফুজ আলম এই স্ট্যাটাসে ‘মওদুদীবাদী’ রাজনৈতিক দল বলতে কোন দলগুলোকে বুঝিয়েছেন, তা খোলাসা করেননি। তবে, বাংলাদেশের রাজনীতিতে সাধারণত মওদুদীবাদী রাজনৈতিক দল বলতে জামায়াতে ইসলামীকে বোঝানো হয়। কারণ, আবুল আলা মওদুদী নিজেই এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠা করেছেন। বাংলাদেশের স্বাধীনতার সময় এর বিরোধী করা দলটি পরে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পায়। মওদুদীর দেওয়া তাত্ত্বিক ভিত্তির ওপর চলার কারণে এই দলটিকে মওদুদীবাদী দল বলে থাকেন অনেকে।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
১ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
১ ঘণ্টা আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১১ ঘণ্টা আগে