ঢাকা: দেশে ক্রমেই আতঙ্ক হয়ে উঠছে ভারতীয় ধরন। নতুন করে ১৩ জনের শরীরে এই ধরন শনাক্ত হয়েছে। এর মধ্যে সাতজনই চাঁপাইনবাবগঞ্জের। যাদের পাঁচজনই পুরুষ। তবে সম্প্রতি তাদের ভারত ভ্রমণের রেকর্ড নেই।
বেশ কিছু নমুনা জিনোম সিকোয়েন্স করে এই ধরন শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত ভারতীয় ধরনে আক্রান্তের সংখ্যা ২০ জনে দাঁড়াল। আজ শনিবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণ আশঙ্কাজনক অবস্থায় গেলে আমরা বেশ কিছু নমুনার জিনোম সিকোয়েন্স করি। এতে সাতজনের শরীরে ভারতীয় ধরন পেয়েছি আমরা। তারা কেউই সম্প্রতি ভারত ভ্রমণে যাননি বলে আমরা জেনেছি। তবে বাকি ছয়জন অন্য জেলার। এদের মধ্যে কয়েকজন ভারত থেকে ফিরেছেন। তবে বর্তমানে সবাই ভালো আছেন।
একই খবর শুক্রবার প্রকাশ করেছে করোনাভাইরাসের জিনোমের উন্মুক্ত বৈশ্বিক তথ্যভান্ডার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটা (জিআইএসএআইডি)।
জিআইএসএআইডির তথ্যে বলা হয়, চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় ধরনের শিকার সাতজনরে পাঁচজনই পুরুষ। এর মধ্যে ১৩ বছর বয়সী এক কিশোর রয়েছে। বাকি চারজনরে মধ্যে ২১,২৭, ৩০ ও ৫২ বছর বয়সী। বাকি দুজন নারী। একজনের বয়স ২৭ বছর অন্যজনের ৩১ বছর।
এর আগে গত ৮ মে দেশে প্রথম দুই ব্যক্তির শরীরে ভারতীয় ধরনের (বি.১. ৬১৭.২) অস্তিত্ব পাওয়া যায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনের বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা এবং স্থগিত থাকা ভোটের ফলাফল প্রকাশের বিষয়ে ৩০ জুন সিদ্ধান্ত দেবেন আপিল বিভাগ। আজ সোমবার শুনানি শেষে প্রধান বিচারপতি জুবায়ের রহমান...
৩ ঘণ্টা আগে
জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯-এ ২০১৭ সালের ১২ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ১৫ জুন পর্যন্ত ৭ কোটি ২৩ লাখ ৬২ হাজার ৪০২টি ফোনকল এসেছে...
৩ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুরে হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে
৩ ঘণ্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দুর্নীতি সব জায়গায় হয়। তবে ঘুরেফিরে সব দোষ হয় রাজনীতিবিদের। যতগুলো ফাইল স্বাক্ষর হয়, লাস্টে রাজনীতিবিদকে স্বাক্ষর করতে হয়। এ জন্য সব দোষ তাঁর। আজ সোমবার জাতীয় সংসদে সতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার একটি বক্তব্যের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
৪ ঘণ্টা আগে