
মানিকগঞ্জ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থীকে ধাক্কা দেওয়াসহ বিভিন্ন এলাকায় বাধার অভিযোগ নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের কানে আসেনি। তিনি বলেছেন, ‘আমার কানে এটা আসেনি। এরকম অসঙ্গতি হয়ে থাকলে রিটার্নিং কর্মকর্তা দেখবেন।’
আজ সোমবার নির্বাচন কমিশনে আপিল দায়েরের বুথ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আখতার আহমেদ।
অনেক স্বতন্ত্র প্রার্থী অভিযোগ করেছেন সমর্থক স্বাক্ষর নেওয়ার সময় মারধরের শিকার হয়েছেন, তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন—এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘আমার কানে এটা আসেনি। এরকম অসঙ্গতি হয়ে থাকলে রিটার্নিং কর্মকর্তা দেখবেন।’
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থী হামলার শিকার হয়েছেন—এ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করলে ইসি সচিব বলেন, ‘আমাকে শেষ করতে দেন। এটাতো রিটার্নিং কর্মকর্তার কাছে। এরপরও সংক্ষুব্ধ ব্যক্তি আপিল করলে শুনানিতে নেওয়া হবে। আমি অনুমানভিত্তিক কথা বলার পক্ষপাতী না। সংক্ষুব্ধের কারণ উল্লেখ করে তাঁরা আপিল করবেন, সেটা পর্যালোচনা করা হবে যথাসময়ে।’
গতকাল রোববার মানিকগঞ্জ রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে মানিকগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা আতাউর রহমান আতা হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এছাড়া অনেক দ্বৈত নাগরিকত্ব সত্ত্বেও অনেকের মনোনয়ন বৈধ হয়েছে। এ ক্ষেত্রে নির্বাচন কমিশন কীভাবে যাচাই করবে—এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে নিশ্চয়ই এর বিরুদ্ধে আপিল হবে। ৯ তারিখ পর্যন্ত অপেক্ষা করি।’
মনোনয়নপত্র বাতিল ও বৈধতার বিরুদ্ধে আপিলের বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘প্রাথমিক বাছাইয়ে বৈধ ও বাতিল হওয়ার বিরুদ্ধে আপিল করার সুযোগ আছে। আগামী ৯ জানুয়ারি পর্যন্ত এ সুযোগ থাকবে। ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত শুনানির ব্যবস্থা করবো আমাদের অডিটোরিয়ামে।’
প্রার্থীদের হলফনামা নির্বাচন কমিশন যাচাই-বাছাই করবে কিনা এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘এটাতো পরের ব্যাপার। এখন আপিল হচ্ছে। হলফনামার ভিত্তিতে তো বাছাই হয়েছে। সে তথ্যের ওপর কারও আপত্তি থাকলে আপিল করবে। যেটা গ্রহণ করা হয়েছে—তা কেন গ্রহণ করা হয়েছ সে আপত্তি থাকতে পারে। আবার যেটা গ্রহণ করা হয়নি, কেন করা হয়নি? দুই কেন-এর উত্তর আমরা আপিল নিষ্পত্তিতে দেখব। সেটা হলফনামা হোক বা ১ শতাংশ সমর্থকের স্বাক্ষর কিংবা যেটাই হোক। সংক্ষুব্ধ ব্যক্তি যেকোনো বিষয়ে আপিল করতে পারেন। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে সিদ্ধান্ত দেব।’

১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বিআরটিএ। ১৫ জুন প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ জুন জারি করা প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরই রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করা হবে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৬ ঘণ্টা আগে