
এবারের ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে। আর কোরবানিযোগ্য ৩৩ লাখ পশু বিক্রি হয়নি। কোরবানির পশুর মধ্যে গরু ও ছাগলের সংখ্যা সবচেয়ে বেশি। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় আজ মঙ্গলবার (১০ জুন) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের হিসাব তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে এবার ৯১ লাখ ৩৬ হাজার ৭৩৪টি পশু কোরবানি হয়েছে। যার মধ্যে ৪৭ লাখ ৫ হাজার ১০৬টি গরু-মহিষ; ৪৪ লাখ ৩০ হাজার ৬৬৮টি ছাগল-ভেড়া এবং অন্যান্য পশু ৯৬০টি।
অধিদপ্তর বলছে, স্তরায়িত দৈব নমুনায়নের (স্ট্র্যাটিফায়েড র্যান্ডম স্যাম্পলিং) ভিত্তিতে তথ্য সংগ্রহ করে এবারের কোরবানির পশুর হিসাব করা হয়েছে। প্রতিটি উপজেলার ছোট, মাঝারি ও বড় আকারের তিনটি গ্রাম থেকে কমপক্ষে ১ শতাংশ নমুনা সংগ্রহ করে এই হিসাব করা হয়েছে।
প্রাণিসম্পদ অধিদপ্তর জানিয়েছে, এবার ৩৩ লাখ ১০ হাজার ৬০৩টি কোরবানির পশু বিক্রি হয়নি। কারণ, এ বছর কোরবানির পশুর উৎপাদন বেশি ছিল। অবিক্রীত এসব পশু সামনে বিভিন্ন আচার-অনুষ্ঠানে দরকার পড়বে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, এবার সিলেট বিভাগে সবচেয়ে কম ৩ লাখ ১৯ হাজার ৮২৩টি পশু কোরবানি হয়েছে। আর সবচেয়ে বেশি ২৩ লাখ ২৪ হাজার ৯৭১টি পশু কোরবানি হয়েছে রাজশাহী বিভাগে।
এ ছাড়া ঢাকা বিভাগে ২১ লাখ ৮৫ হাজার ৪০টি; চট্টগ্রাম বিভাগে ১৭ লাখ ৫৩ হাজার ৭৩২টি; খুলনা বিভাগে ৮ লাখ ৪ হাজার ২২৪টি; বরিশাল বিভাগে ৪ লাখ ৭৮৩টি; রংপুর বিভাগে ৯ লাখ ৬৪ হাজার ৯৯৯টি এবং ময়মনসিংহ বিভাগে ৩ লাখ ৮৩ হাজার ১৬২টি পশু কোরবানি করা হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১৫ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১৫ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১৬ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১৬ ঘণ্টা আগে