আবার যান্ত্রিক ত্রুটির কবলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ। এতে নির্ধারিত সময়ের চেয়ে সাড়ে ৬ ঘণ্টা দেরিতে ছাড়ে শারজাহ-ঢাকা রুটের ফ্লাইট বিজি-৩৫২। এর প্রভাব পড়ে পরবর্তী ফ্লাইটেও—ঢাকা থেকে ব্যাংককগামী বিজি-৩৮৮ ফ্লাইটটি নির্ধারিত সময়ে ঢাকা ছাড়তে পারেনি। ফলে সকাল থেকে শাহজালাল বিমানবন্দরে আটকে আছেন ব্যাংককগামী যাত্রীরা।
বিমান সূত্র জানায়, শারজাহ থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইট বিজি-৩৫২ ছাড়ার কথা ছিল স্থানীয় সময় রাত ১টা ১৫ মিনিটে এবং ঢাকায় পৌঁছানোর কথা ছিল সকাল ৮টা ৩০ মিনিটে। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি সময়মতো ছাড়তে পারেনি। প্রায় সাড়ে ছয় ঘণ্টা বিলম্বের পর স্থানীয় সময় ভোর ৬টা ৪২ মিনিটে ফ্লাইটটি শারজাহ ছাড়ে এবং ঢাকায় পৌঁছে দুপুর ১টা ৩০ মিনিটের দিকে।
এই বোয়িং ৭৩৭ উড়োজাহাজটি দিয়েই পরিচালনা করার কথা ছিল ঢাকা থেকে ব্যাংককগামী বিজি-৩৮৮ ফ্লাইট। ফলে শারজাহ ফ্লাইটের দেরির কারণে ব্যাংকক ফ্লাইটও নির্ধারিত সকাল ১১টায় ছাড়তে পারেনি। সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্যাংককগামী ফ্লাইটটি দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকা ছাড়ার কথা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বিমানের জনসংযোগ কর্মকর্তা খান সাদি বলেন, শারজাহে দেরির কারণ এখনো জানা যায়নি। ব্যাংককগামী ফ্লাইটটি দুপুর ২টা ৩০ মিনিটে ছেড়ে যাবে।
এর আগেও বিমানের যান্ত্রিক ত্রুটির একাধিক ঘটনা ঘটেছে। গত ২৮ জুলাই যান্ত্রিক ত্রুটির কারণে মাঝ আকাশ থেকে ফেরত আসে ঢাকা-দাম্মাম রুটের ফ্লাইট, একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার। উড্ডয়নের কিছুক্ষণ পর কেবিন প্রেশারে বিপদ সংকেত পেলে পাইলট নিরাপত্তার স্বার্থে ঢাকায় ফিরে আসেন।
এরও আগে, ২৪ জুলাই দুবাই-চট্টগ্রাম হয়ে ঢাকাগামী ফ্লাইট বিজি-১৪৮-এর বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ চট্টগ্রাম থেকে উড্ডয়নের পর ল্যান্ডিং গিয়ারের দরজা ঠিকভাবে বন্ধ না হওয়ায় অতিরিক্ত জ্বালানি খরচ হচ্ছিল। ফলে পাইলট সিদ্ধান্ত নিয়ে আবারও চট্টগ্রামে ফিরে যান এবং সকাল ৮টা ৫৮ মিনিটে নিরাপদে অবতরণ করেন।

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
৭ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
৭ ঘণ্টা আগে