
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের কাছ থেকে নিবন্ধনের সনদ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আজ বুধবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সনদটি নেন দলের নেতারা।
সচিবের কাছ থেকে নিবন্ধনের সনদ পেয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘নিবন্ধনের শুরু থেকেই কেন্দ্রীয় ও তৃণমূল নেতারা অক্লান্ত পরিশ্রম করেছেন। ইসি ও এনসিপির শুভাকাঙ্ক্ষীসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনেক চড়াই-উতরাই পার হয়ে শাপলা কলি প্রতীক পেয়েছি। এ প্রতীকে এনসিপি নির্বাচনে অংশ নেবে।’
নির্বাচনী জোট করলেও প্রার্থীকে দলের স্ব-স্ব প্রতীকে নির্বাচন করতে হবে—গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিওর) এমন সংস্কারে ইসিকে সাধুবাদ জানান নাহিদ।
সংস্কারটি বাতিলের চেষ্টা করা হচ্ছে অভিযোগ জানিয়ে নাহিদ বলেন, একটি বিশেষ দল সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানকে চাপ প্রয়োগ করছে। আদালতেও রিট হয়েছে। আদালতকে ব্যবহার করে এখন এই সংস্কার প্রস্তাব বাতিলের চেষ্টা করা হচ্ছে।
নাহিদ আরও বলেন, ‘হলফনামায় প্রার্থীর তথ্য যাচাই-বাছাই করার পাশাপাশি মিথ্যা তথ্য দিলে ইসিকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে। এখন যে ডিসি–এসপি বদলি হচ্ছে, সে বিষয়ে যেন ইসি খেয়াল রাখে। সেখানে রাজনৈতিক প্রভাব আছে বলে আমরা মনে করি। এই বিষয়ে যেন ইসি ব্যবস্থা নেয় এবং নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়।’

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
৩৯ মিনিট আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৪ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
৪ ঘণ্টা আগে