আগামী বছরে (২০২৫) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি ছাড়া ৭৬ দিন ছুটি থাকবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য তৈরি ২০২৫ সালের ছুটির তালিকা থেকে এ তথ্য জানা যায়।
জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (বিদ্যালয়-১) মো. সিরাজুল ইসলাম বলেন, ৭৬ দিন ছুটি ঘোষণা করে ছুটির তালিকা প্রস্তাব করেছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সেটি অনুমোদন করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুমোদিত তালিকা অধিদপ্তরে পাঠানো হয়েছে। শিগগির তা প্রকাশ করা হবে।
ছুটির তালিকার তথ্য বলছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রথম প্রান্তিকের মূল্যায়ন ৫ মে শুরু হয়ে ১৫ মে পর্যন্ত চলবে। দ্বিতীয় প্রান্তিকের মূল্যায়ন চলবে ১৮ থেকে ২৮ আগস্ট। আর তৃতীয় প্রান্তিকে ১ থেকে ১০ ডিসেম্বর মূল্যায়ন চলবে।
২০২৫ সালে প্রধান শিক্ষকের সংরক্ষিত ছুটি রাখা হয়েছে তিন দিন। থানা বা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার অনুমোদন নিয়ে তা ভোগ করতে হবে। আর জাতীয় দিবসগুলো ‘যথাযথ মর্যাদায়’ বিদ্যালয় পর্যায়ে পালন করতে হবে।
২০২৫ সালে শিবরাত্রি, পবিত্র রমজান, শুভ দোলযাত্রা, স্বাধীনতা ও জাতীয় দিবস, হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শব ই কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষে ২৬ ফেব্রুয়ারি থেকে ৬ এপ্রিল পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকবে।
ঈদ উল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে শুক্র ও শনিবার ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ টানা ১৪ দিন এ স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদন-২০২৩–এর তথ্য বলছে, বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৫ হাজার ৫৬৫টি। এগুলোতে শিক্ষার্থীর সংখ্যা ১ কোটি ৭১ লাখ ৬২ হাজার ৩৬৫ জন। শিক্ষক আছেন ৩ লাখ ৬২ হাজার ৭০৯ জন।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১৪ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১৪ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১৪ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১৫ ঘণ্টা আগে