
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে ৪ লাখ ৩২ হাজার ৯৮৯ জন প্রবাসী ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে তাঁদের ভোটদান সম্পন্ন করেছেন। ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে এই বিশালসংখ্যক প্রবাসী নাগরিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরাসরি অংশগ্রহণের সুযোগ পেলেন।
আজ বুধবার প্রবাসী ভোটার নিবন্ধনবিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এই তথ্য নিশ্চিত করেছেন।
সালীম আহমাদ খান জানান, বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট সংশ্লিষ্ট দেশগুলোতে প্রবাসীদের ঠিকানায় পৌঁছেছে। এর মধ্যে ৪ লাখ ৯৯ হাজার ৩২৮ জন প্রবাসী ভোটার সরাসরি ব্যালট গ্রহণ করেছেন।
নিবন্ধনকারীদের মধ্যে এখন পর্যন্ত ৪ লাখ ৩২ হাজার ৯৮৯ জন ভোটার তাঁদের ভোটদান সম্পন্ন করেছেন। ভোটারদের পক্ষ থেকে সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাকবাক্সে ৩ লাখ ৭৯ হাজার ৫৭৯টি ব্যালট জমা দেওয়া হয়েছে। যার মধ্যে ২৯ হাজার ৭২৮টি পোস্টাল ব্যালট ইতিমধ্যে বাংলাদেশে পৌঁছেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, আগামী কয়েক দিনের মধ্যে আরও বিপুলসংখ্যক ব্যালট ডাকযোগে বাংলাদেশে এসে পৌঁছাবে।
প্রকল্প-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দেওয়ার সুবিধার্থে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে দেশে এবং প্রবাসী মিলিয়ে ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছিলেন।
প্রবাসী ভোটারদের এই বিপুল অংশগ্রহণ বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এটিই প্রথম। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে বিদেশের মাটিতে বসেই দেশের ভাগ্য নির্ধারণে প্রবাসীদের এই সক্রিয়তা এবার ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।
জাতীয় সংসদ নির্বাচন এর বিশেষ আয়োজন-

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
১০ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
১০ ঘণ্টা আগে