
বগুড়ায় উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে জাতীয় সংগীত পরিবেশনে দুষ্কৃতকারীদের বাধা প্রদান ও আক্রমণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য। পাশাপাশি দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে।
গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যর আহ্বায়ক মফিজুর রহমান লালটু ও সাংস্কৃতিক ঐক্যভুক্ত সংগঠনের শীর্ষ নেতারা এক বিবৃতিতে জানিয়েছেন, জাতীয় সংগীত, জাতীয় পতাকা ইত্যাদি একাত্তরের মুক্তিযুদ্ধের প্রেরণা ও চেতনার ধারক। এসব বিষয়ে অশ্রদ্ধা ও অবমাননা দণ্ডনীয় অপরাধ এবং তা কেবল বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিপক্ষ ও চেতনাবিরোধী শক্তিই করতে পারে।
বিবৃতিতে নেতারা বলেন, বাংলাদেশবিরোধী এই প্রতিক্রিয়াশীল ও সাম্প্রদায়িক শক্তি একাত্তরে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ও গণহত্যাকারী পাকিস্তানি দখলদার ঘাতক বাহিনীর পক্ষে অবস্থান নিয়ে রাজাকার, আলবদর বাহিনী গঠন করে বর্বর গণহত্যায় অংশ নিয়েছিল। একাত্তরে পরাজিত হলেও তারা আজও বাংলাদেশের স্বাধীনতাকে মানতে পারেনি। সে কারণেই জাতীয় সংগীত নিয়ে তাদের আপত্তি, তার ওপর আক্রমণ। সম্প্রতি এই ধর্মীয় ফ্যাসিস্ট শক্তি নারীর প্রতি বিদ্বেষ, সহিংসতা ও প্রকাশ্যে অবমাননা করছে। তারা পশ্চাৎপদ অন্ধকারের শক্তি, যারা দেশকে সামনের দিকে নয়, বরং পেছনের দিকেই নিতে পারে।
বিবৃতিতে নেতারা বগুড়ায় জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া ও আক্রমণকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানান। দেশপ্রেমিক, মুক্তচিন্তা ও শুভবুদ্ধিসম্পন্ন সব নাগরিককে সম্মিলিতভাবে এই প্রতিক্রিয়াশীল অপশক্তিকে প্রতিহত করার আহ্বান জানান তাঁরা।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৫ মিনিট আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৩ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
৩ ঘণ্টা আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৯ ঘণ্টা আগে