
গাজীপুরে ২০২৫ সালের নভেম্বরে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ তদন্ত ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ঘোড়ার মাংসের অবৈধ বাণিজ্য প্রতিরোধে সমন্বিত কর্মপরিকল্পনা ও নির্দেশিকা প্রণয়ন করে আগামী ৬০ দিনের মধ্যে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ-সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ এসব আদেশ দেন।
দেশে অবৈধ ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধকরণের নির্দেশনা চেয়ে অভয়ারণ্য বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন, এ কে খান হেলথকেয়ার ট্রাস্ট এবং অভিনেত্রী জয়া আহসান রিটটি করেন। রিটের পক্ষে শুনানি করেন সাকিব মাহবুব। সঙ্গে ছিলেন সাজিদ হাসান।
সাকিব মাহবুব আদেশের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করে বলেন, ঘোড়ার মাংস এবং রোগাক্রান্ত পশুর অবৈধ জবাই, মাংস প্রক্রিয়াজাতকরণ, বিতরণ ও বিক্রি বন্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় সংশ্লিষ্টদের ব্যর্থতা নিয়ে রুলও জারি করেছেন আদালত।
সাকিব মাহবুব জানান, ২০২৫ সালের নভেম্বরে গাজীপুরের জেলা প্রশাসন, প্রাণিসম্পদ অধিদপ্তর, র্যাব ও পুলিশের যৌথ অভিযানে অবৈধ ঘোড়ার মাংসের বাণিজ্য চক্রের সন্ধান মেলে। ওই অভিযানে প্রায় ৩৬টি গুরুতর অসুস্থ ঘোড়া এবং আটটি জবাইকৃত ঘোড়া ও বিতরণ এবং বিক্রির জন্য প্রস্তুত করা বিপুল পরিমাণ মাংস উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্রাণীগুলো অত্যন্ত অস্বাস্থ্যকর অবস্থায় পাওয়া যায়। প্রাণীগুলো তীব্র অপুষ্টি, চিকিৎসাবিহীন সংক্রমণ, উন্মুক্ত ক্ষত, পোকার সংক্রমণ, টিউমার এবং অন্যান্য গুরুতর আঘাতে ভুগছিল।

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৬ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
৮ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
৮ ঘণ্টা আগে