
আঞ্চলিক ইস্যুতে ভারতকে সংবেদনশীল হতে হবে। অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ আজ বৃহস্পতিবার রাজধানীর অফিসার্স ক্লাবে মহিলা কমিটি আয়োজিত বার্ষিক আনন্দ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
শারমীন মুরশিদ বলেন, ‘এ দেশের ১৮ কোটি মানুষের অশান্তি করে ভারত যেমন বাঁচতে পারবে না, তেমনি ভারত একাও চলতে পারবে না। ভারতকে একটি সংবেদনশীল নেতৃত্বে আসতে হবে। তাহলেই, ভারতের সঙ্গে সংকটময় মুহূর্ত কাটিয়ে উঠতে পারব এবং সুসম্পর্ক বজায় রাখতে পারব।’
উপদেষ্টা বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের ফসল এই অন্তর্বর্তী সরকার। এ সরকার সংস্কারের মাধ্যমে একটি সুন্দর সমাজ, তথা দেশ গড়তে বদ্ধপরিকর। একাত্তর আমাদের দেশ দিয়েছে, পতাকা দিয়েছে, মাটি দিয়েছে কিন্তু কাঙ্ক্ষিত দেশ দেয়নি। একাত্তরের মাথার মুকুট আমরা পদদলিত করেছি। প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান দিতে পারিনি, কৃষকদের উন্নয়ন করতে পারিনি বলেই তার পরিণতি হচ্ছে ২০২৪।’
দুর্নীতিগ্রস্ত-অগণতান্ত্রিক রাষ্ট্রের নিষ্ঠুরতার কারণে বাধ্য হয়ে ছাত্র-জনতা ২০২৪ এর গণঅভ্যুত্থানে বিপ্লব ঘটিয়ে এ দেশকে নতুন করে পুনর্জন্ম দিয়েছে বলে উল্লেখ করেন শারমীন মুরশিদ। তিনি বলেন, ‘অতীতে যা ঘটে গেছে, ১৫ বছরের শাসনামলে যে কাজ করে গিয়েছে—নৈতিকতার দিক থেকে এ দেশ গড়ার কাজে নতুন করে ভাবতে হবে। তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে সকলের প্রচেষ্টায় এ দেশকে গড়ব—এই হোক আমাদের অঙ্গীকার।’
অর্থনীতিতে নারীদের উদ্যোগ প্রশংসনীয় উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘আমাদের দেশে নারীকেন্দ্রিক ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠছে। এর ফলে, ইকোনমিক গ্রোথ বৃদ্ধি পাচ্ছে। এটা দেশের জন্য বড় অর্জন। ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসা মাধ্যমে আমরা যেন আমাদের এই রাষ্ট্রের সম্ভাবনাকে এগিয়ে নিতে পারি এবং বঞ্চিত মানুষের বেঁচে থাকার অবলম্বনে সংবেদনশীল সামাজিক ব্যবসা ইকোনমিক চিন্তা ধারায় একটি সুন্দর সমাজ গড়তে পারি।’
মহিলা কমিটির সভানেত্রী সেলিনা আক্তার পপির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অফিসার্স ক্লাবের সম্পাদক এবিএম আব্দুস সাত্তার। এর আগে উপদেষ্টা বেলুন উড়িয়ে আনন্দমেলার উদ্বোধন করেন এবং মেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন। ৭ ডিসেম্বর পর্যন্ত এ মেলা চলবে।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
৩৯ মিনিট আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৪ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
৪ ঘণ্টা আগে