
ট্রেনে ঈদযাত্রার আজ দ্বিতীয় দিন। ১৪ মে যাঁরা টিকিট কেটেছিলেন, তাঁরা আজ রোববার যাত্রা করছেন। সকাল থেকে বেশির ভাগ ট্রেন নির্ধারিত সময়ে কমলাপুর রেলস্টেশন ছেড়ে গেলেও ঢাকা থেকে লালমনিরহাটগামী বুড়িমারী এক্সপ্রেস এখনো স্টেশনে পৌঁছায়নি।
সকাল সাড়ে ৮টায় ট্রেনটি ছাড়ার কথা থাকলেও দুই ঘণ্টার বেশি বিলম্বে সকাল ১০টা ৫০ মিনিট নাগাদ ছাড়তে পারে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
কমলাপুর রেলস্টেশনে ঘুরে দেখা যায়, সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন গন্তব্যে অন্তত আটটি ট্রেন ছেড়ে গেছে। এর মধ্যে শুধু বুড়িমারী এক্সপ্রেস নির্ধারিত সময়ে যেতে পারেনি। ফলে প্ল্যাটফর্মে অপেক্ষমাণ যাত্রীরা গরমে দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে নারী ও শিশুরা বেশি কষ্টে পড়েছে।
বুড়িমারী এক্সপ্রেসের যাত্রী আফিয়া সুলতানা আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল সাড়ে ৮টায় ট্রেন ছাড়ার কথা। কিন্তু ডিজিটাল বোর্ডে দেখি কোন প্ল্যাটফর্মে দাঁড়াবে, সেটাও দেখাচ্ছে না। শুধু বিলম্ব দেখাচ্ছে। গরমে স্টেশনে বসে অনেক কষ্ট হচ্ছে। আগে জানালে পরে স্টেশনে আসতাম। তাহলে এভাবে বসে থাকতে হতো না।’
আরেক যাত্রী আব্দুর রাজ্জাক বলেন, ‘উত্তরাঞ্চলের ট্রেনে সব সময় ভোগান্তি। ঠিক সময়ে না ছাড়ার অভিযোগ নতুন নয়। দেরি করে ছাড়া যেন অভ্যাস হয়ে গেছে। টাকা দিয়ে টিকিট কাটার পরও ট্রেনের জন্য বসে থাকতে হচ্ছে। টিকিট কাটতেও এক যন্ত্রণা, আবার যাত্রাতেও আরেক যন্ত্রণা।’
বিষয়টি নিয়ে জানতে চাইলে কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মো. কবীর উদ্দীন বলেন, ‘লালমনিরহাট থেকে আসার পথে বগুড়ার একটি স্থানে বুড়িমারী এক্সপ্রেসের ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। সে কারণে কিছুটা দেরি হচ্ছে। সম্ভাব্য সময় সকাল ১০টা ৫০ মিনিট দেওয়া হয়েছে। এর মধ্যে ট্রেনটি চলে আসবে। চলন্ত ট্রেনের ইঞ্জিনে সমস্যা হলে সেটি তো আমাদের নিয়ন্ত্রণে থাকে না।’
তবে রেলওয়ের একটি সূত্র জানিয়েছে, ট্রেনটির সম্ভাব্য ছাড়ার সময় আরও পিছিয়ে যেতে পারে। বুড়িমারী এক্সপ্রেসের বিলম্বের প্রভাব পড়েছে রংপুর এক্সপ্রেসেও। যদিও রেলের অতিরিক্ত রেক ব্যবহার করে রংপুর এক্সপ্রেস সকাল ৯টা ১০ মিনিটে নির্ধারিত সময়ে ছাড়ার পরিকল্পনা করা হয়েছে।
এদিকে ঈদযাত্রার দ্বিতীয় দিনে কমলাপুর রেলস্টেশনে মানুষের ভিড় বেড়েছে। কাল থেকে সরকারি ছুটি শুরু হচ্ছে। ফলে আজ অফিস শেষে অনেকেই ঢাকা ছাড়বেন বলে ধারণা করা হচ্ছে। ফলে বিকেলে ট্রেনগুলোতে যাত্রীর চাপ আরও কয়েক গুণ বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আজও টিকিট চেকিংয়ের মাধ্যমে যাত্রীদের স্টেশনে প্রবেশ করানো হচ্ছে। টিকিট ছাড়া কাউকে স্টেশনে ঢুকতে দেওয়া হচ্ছে না।
এদিকে আজ ঢাকা থেকে ৪৩টি আন্তনগর এবং ২৩টি মেইল কমিউটারসহ মোট ৬৬ ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
২ ঘণ্টা আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১১ ঘণ্টা আগে