
উৎপাদন বাড়িয়ে সহজলভ্য করে তুলতে মাছের কৃত্রিম প্রজনন সারা বিশ্বেই এখন বেশ জনপ্রিয়। তবে এখনই ইলিশের কৃত্রিম প্রজননের দিকে না যাওয়ার পক্ষে মত দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
উপদেষ্টা বলেছেন, ‘ইলিশের কৃত্রিম প্রজননের বিষয়ে এখনই আগাতে চাই না। প্রাকৃতিক সম্পদকে প্রাকৃতিক রাখাই ভালো। আমরা যদি এই মুহূর্তে সেই দিকে যাই, তাহলে আমাদের গবেষণা হারিয়ে যেতে পারে। কৃত্রিম প্রজনন আমাদের প্রাণিসম্পদের খুব বেশি উপকার করেনি। এর ক্ষতিকর প্রভাব কিন্তু ইতিমধ্যে দেখছি। এটা আমার দিক থেকে একটা সতর্কবার্তা।’
আজ শনিবার দুপুরে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল অডিটোরিয়ামে (বিএআরসি) ‘ইলিশ সম্পদ ব্যবস্থাপনায় প্রজনন সাফল্য নিরূপণ, জাটকা সংরক্ষণ ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন।
মৎস্য উপদেষ্টা বলেন, যে ১১টা দেশে ইলিশ পাওয়া যায়, তার মধ্যে বাংলাদেশ প্রথম। তবে আমি মনে করি, ইলিশ একটা বৈশ্বিক মাছ। বিশ্বের একটা সম্পদ যেটা আমাদের কাছে আছে। ইলিশের ব্যবস্থাপনা ঠিকমতো করতে পারলে সারা বিশ্বের কাছে পরিচয় করিয়ে দিতে পারব। ইলিশকে আন্তর্জাতিকভাবে তুলে ধরতে হবে।
ইলিশের উৎপাদন বাড়াতে সবার সচেতনতা ও সহযোগিতার ওপর জোর দিয়ে মৎস্য উপদেষ্টা বলেন, ‘আমরা যদি যথেষ্ট সচেতনতা সৃষ্টি করতে পারি, তাহলে ইলিশের উৎপাদন বাড়বে। আর ৯৫ ভাগ জেলে যদি ইলিশ ধরা বন্ধের সময় না ধরেন, তাহলে কেন আমরা বাকি কাজটা করতে পারব না? জেলেরা যেখানে মাছ ধরতে যান, সেখানে দস্যুরা আক্রমণ করে। জেলেরা দস্যু না। তাদের চিহ্নিত করে ধরতে হবে। আমরা যে সহায়তা দিয়ে থাকি, সেখানে জেলেরাই যেন পায়, সেটা নিশ্চিত করতে হবে।’
ইলিশের একটা অর্থনৈতিক মূল্য আছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘মৌসুমে দেশ থেকে এক বিলিয়ন ডলারের বেশি ইলিশ রপ্তানি করা যেতে পারে। আমরাও ইলিশ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আনতে পারি। তবে আগে আমাদের দেশের মানুষকে ইলিশ খাওয়াতে হবে।’
উপদেষ্টা ফরিদা আখতার আরও বলেন, ‘এবার যেন জুন মাসের পরে যখন ইলিশ বাজারে আসবে, তখন যেন দামটা ঠিক থাকে সেদিকে নজর রাখতে হবে। তা নাহলে জনগণ আমাকে ক্ষমা করবে না!’
সভায় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আশরাফুল আলম মূল প্রবন্ধে বলেন, দেশে ইলিশের মোট উৎপাদন ধারাবাহিকভাবে বাড়লেও দুই বছর যাবৎ বড় আকৃতির ইলিশের সংখ্যা কমছে। এ ছাড়া দূষণের কারণে নদ–নদীতে ইলিশের পরিমাণ আশঙ্কাজনক হারে কমছে। সেই সঙ্গে কারেন্ট জালসহ ক্ষতিকর জাল ইলিশ মাছের উৎপাদন ক্ষতিগ্রস্ত করছে।
ইলিশ গবেষণায় আরও জোর দেওয়ার তাগিদ দেন ড. আশরাফুল আলম। তিনি জানান, জাটকা নিধন বন্ধ করতে পারলে বছরে প্রায় ৬ হাজার কোটি টাকার অতিরিক্ত ইলিশ উৎপাদন সম্ভব হবে।
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব মো. তোফাজ্জল হোসেন, মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান সুরাইয়া আখতার জাহান, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুর রউফ প্রমুখ।

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
১০ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
১০ ঘণ্টা আগে