
২০২০-২১ অর্থবছর থেকে এ পর্যন্ত করোনাভাইরাস মোকাবিলায় টিকাসহ বিভিন্ন সরঞ্জাম আমদানি ও ক্রয়ে ৪ হাজার ৬৮৫ কোটি ২২ লাখ টাকার বরাদ্দ দেওয়া হয়েছিল। এর মধ্যে টিকা কেনা হয়েছে প্রায় ৪ হাজার ৪০০ কোটি টাকার।
আজ মঙ্গলবার জাতীয় সংসদে করোনা মহামারি মোকাবিলায় টিকা ও সরঞ্জাম ক্রয়ে সরকারের ব্যয় ও স্বচ্ছতা নিয়ে ফেনী-২ আসনে বিএনপির সংসদ সদস্য জয়নাল আবদিনের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
সকাল সাড়ে ১০টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। দিনের কার্যসূচি অনুযায়ী মৌখিক উত্তরদানের জন্য প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
সংসদ সদস্য জয়নাল আবদিন প্রশ্ন করেন, করোনাভাইরাস মহামারি মোকাবিলায় সরকার কর্তৃক টিকাসহ করোনা সরঞ্জাম আমদানি ও কেনাকাটায় বরাদ্দ ও ব্যয়ের হিসাব কী, টিকা আমদানিতে কোনো অনিয়ম ও দুর্নীতি হয়েছে কি না, হলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে কি না।
জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বলেন, ২০২০-২১ অর্থবছর থেকে এ পর্যন্ত করোনা পরিস্থিতি মোকাবিলায় টিকাসহ বিভিন্ন সরঞ্জাম আমদানি ও ক্রয়ের জন্য মোট ৪ হাজার ৬২৫ কোটি ২২ লাখ টাকার বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে টিকা কেনায় ৪ হাজার ৬৮৫ কোটি ২ হাজার ২ লাখ ২৯৭ টাকা বরাদ্দ করা হয়েছিল। এই বরাদ্দ থেকে টিকা কেনা হয়েছে ৪ হাজার ৩৯৪ কোটি ৮ লাখ ২৫ হাজার টাকার। এ ছাড়া সিরিঞ্জ কেনায় ব্যয় হয়েছে ৩০ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকা। টিকা ও সিরিঞ্জ দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে দিতে পরিবহন ব্যয় হয়েছে ১৯ কোটি ৫৭ লাখ ৩ হাজার ৩৫৪ টাকা এবং সিরিঞ্জ পরিবহনে খরচ হয়েছে ৯৯ লাখ ৭৮ হাজার ৯৮০ টাকা।
মন্ত্রী আরও জানান, টিকা ক্রয়-সংক্রান্ত বিষয়ে এখন পর্যন্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে কোনো অভিযোগ জমা পড়েনি। তবে সরকার স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ। এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
১০ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
১০ ঘণ্টা আগে