সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশি প্রবাসী কর্মীদের করোনার পরীক্ষা আরটি পিসিআর পরীক্ষার খরচ দেবে সরকার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ জানিয়েছেন, বিমানবন্দরে প্রবাসী কর্মীদের করোনার আরটি-পিসিআর পরীক্ষার অর্থ ১ হাজার ৬০০ টাকা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে পরিশোধ করা হবে।
আজ শনিবার বিকেলে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এ কথা জানান।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এতে সভাপতিত্ব করেন সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর।
সভায় প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, প্রবাসী কর্মীরা আমাদের রেমিট্যান্স যোদ্ধা। তাঁরা মাথার ঘাম পায়ে ফেলে দেশে রেমিট্যান্স পাঠান। দেশের অর্থনীতিতে তাঁদের অবদান অনস্বীকার্য। সরকারও তাঁদের কল্যাণ নিশ্চিত করতে সদা তৎপর আছে। এরই অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতগামী কর্মীদের বিমানবন্দরে করোনার পরীক্ষার জন্য ধার্যকৃত ১ হাজার ৬০০ টাকা মন্ত্রণালয় থেকে পরিশোধ করা হবে।
উল্লেখ্য, আজ শনিবার থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরটি-পিসিআর মেশিনে করোনা পরীক্ষা করাতে পারবেন বিদেশগামীরা। বিমানবন্দরে অবকাঠামো নির্মাণকাজ শুক্রবার সম্পন্নের পাশাপাশি ছয়টি ল্যাবে বসেছে ১২টি মেশিন। এই ল্যাবে প্রতি ২৪ ঘণ্টায় ৩ থেকে সাড়ে ৩ হাজার নমুনা পরীক্ষা করা যাবে।
বিমানবন্দরে ল্যাব স্থাপনে অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো: স্টেমজ হেলথ কেয়ার (বিডি) লিমিটেড, সিএসবিএফ হেলথ সেন্টার, এএমজেড হাসপাতাল লিমিটেড, আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল, জয়নুল হক সিকদার ওমেন্স মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল, গুলশান ক্লিনিক লিমিটেড ও ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক।
গত বুধবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী যাত্রীদের পরীক্ষামূলক করোনাভাইরাসের পরীক্ষা শুরু হয়। প্রথম দিনে বিমানবন্দরে স্থাপিত পরীক্ষাগারে পরীক্ষা করে ৪৬ জন যাত্রী সংযুক্ত আরব আমিরাতে যান।

১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বিআরটিএ। ১৫ জুন প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ জুন জারি করা প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরই রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করা হবে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৪ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৬ ঘণ্টা আগে