
বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন বাংলাদেশের অন্তর্বতীকালীন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন, এটি মমতা ব্যানার্জির ‘চারিত্রিক বৈশিষ্ট্যের’ অংশ। এ ধরনের প্রস্তাবে কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেন তিনি।
আজ সোমবার (২ ডিসেম্বর) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদেশি কূটনীতিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
মমতা ব্যানার্জির প্রস্তাব প্রসঙ্গে তৌহিদ বলেন, ‘এগুলো মমতার চারিত্রিক বৈশিষ্ট্যসূচক মন্তব্য। আমি এ ধরনের পরামর্শের কোন ভিত্তি দেখি না।’
ব্রিফিংয়ের পর সাংবাদিকদের তিনি বলেন, ‘মিডিয়ার একটি অংশ, বিশেষ করে ভারতের গণমাধ্যম, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে যে অপপ্রচার চালাচ্ছে, তা ভিত্তিহীন। আমরা কূটনীতিকদের আশ্বস্ত করেছি যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সব সময় বজায় রয়েছে।’
তৌহিদ হোসেন সংখ্যালঘু নির্যাতনের কিছু বিচ্ছিন্ন ঘটনার কথা স্বীকার করলেও সেগুলোকে সামাজিক আদর্শের প্রতিফলন নয় বলে দাবি করেন। তিনি বলেন, ‘এ ধরনের ঘটনা একেবারে অস্বীকার করছি না, তবে সেগুলো বিচ্ছিন্ন এবং বিভিন্ন আমলেই ঘটেছে। অন্তর্বর্তী সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। কেউ এটি বিঘ্নিত করতে চাইলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি বলেন, ‘ধর্মীয় সম্প্রীতি আমাদের সমাজের গভীরে প্রোথিত। সরকার এটিকে বজায় রাখতে এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় অটল।’
অপপ্রচারের বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থান জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, একটি নির্দিষ্ট গোষ্ঠী আন্তর্জাতিক পর্যায়ে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এর সঙ্গে ভারতের কিছু গণমাধ্যম যুক্ত। তবে বাংলাদেশের সরকার সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে বদ্ধপরিকর।
তিনি বলেন, ‘আমরা কূটনীতিকদের জানিয়েছি, দেশে কোনো সমস্যা নেই—এ কথা বলছি না। সমস্যা রয়েছে, তবে আমরা সেগুলো সমাধানের চেষ্টা করছি এবং অনেক ক্ষেত্রে সফল হয়েছি।’
এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর প্রেক্ষাপট সম্পর্কে কূটনীতিকদের অবহিত করা হয়েছে।
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, ‘জাতীয় স্বার্থ রক্ষা করে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা আমাদের লক্ষ্য। এই মাসে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।’
ব্রিফিংয়ে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। উপদেষ্টা সংবেদনশীল বিষয়ে ভারসাম্যপূর্ণ সংবাদ পরিবেশনের ওপর জোর দেন এবং কূটনীতিকদের গঠনমূলক সমালোচনার আহ্বান জানান।

১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বিআরটিএ। ১৫ জুন প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ জুন জারি করা প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরই রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করা হবে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৪ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৬ ঘণ্টা আগে