Ajker Patrika

মানবতাবিরোধী অপরাধে কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ দাখিল

বাসস, ঢাকা 
মানবতাবিরোধী অপরাধে কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ দাখিল
কামরুল ইসলাম ও রাশেদ খান মেনন। ফাইল ছবি

চব্বিশের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর রেজিস্ট্রার বরাবর এই অভিযোগ দাখিল করে প্রসিকিউশন টিম। মামলার প্রসিকিউটর গাজী এম এইচ তামিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসিকিউশন সূত্রে জানা যায়, কামরুল ইসলাম ও রাশেদ খান মেননের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে দুটি অভিযোগ আনা হয়েছে। এই দুই আসামি বর্তমানে অন্য মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত