
শ্রীশ্রী জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারাণী ও সুদর্শন মহারাজের পবিত্র রথযাত্রা উৎসব সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে। এই উপলক্ষে ইসকন বাংলাদেশ গভীর আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করে সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে।
গতকাল শুক্রবার ইসকন বাংলাদেশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই মহান ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সফল বাস্তবায়নে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান আন্তরিকভাবে সহযোগিতা করেছে। ইসকন বাংলাদেশের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকার, প্রশাসন, পুলিশ, র্যাব, গোয়েন্দা সংস্থা, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিদ্যুৎ বিভাগ, স্বাস্থ্য বিভাগ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ সকল সরকারি বিভাগকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন, দেশ-বিদেশের গণমাধ্যম, হাজার হাজার স্বেচ্ছাসেবক এবং সর্বোপরি দেশের সাধারণ জনগণ যেভাবে এই উৎসবে সহযোগিতা ও সমর্থন দিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। তাদের সবার সম্মিলিত অবদানের কারণেই রথযাত্রা একটি নিরাপদ, সুন্দর ও ভক্তিময় পরিবেশে সম্পন্ন করা সম্ভব হয়েছে।
এ ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবগুলো দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা এবং জাতীয় ঐক্যকে আরও সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেছে ইসকন।

১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বিআরটিএ। ১৫ জুন প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ জুন জারি করা প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরই রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করা হবে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৬ ঘণ্টা আগে