
শারদীয় দুর্গাপূজার মহানবমীতে গতকাল বুধবার মন্দির-মণ্ডপে বেজেছে আনন্দ-বেদনার মিশ্রসুর। দেবীদুর্গার বন্দনায় ছিল ভিন্ন এক আবহ। উৎসবের আনন্দের পাশাপাশি ভক্তের হৃদয়ে মেঘ জমেছে দেবীকে বিদায় দেওয়ার কথা ভেবে। আজ বিজয়া দশমীর পূজা-অর্চনার পর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসবটি।
কল্পারম্ভ ও বিহিত পূজার মাধ্যমে গতকাল সকালে শুরু হয় নবমীর আনুষ্ঠানিকতা। পূজা শেষে ভক্তরা দেবীর চরণে অঞ্জলি নিবেদন করেন। মণ্ডপে মণ্ডপে ঘুরে ঠাকুর দেখা তুঙ্গে ওঠে এদিন। তুলনা চলে বিভিন্ন এলাকার প্রতিমার গড়ন আর মণ্ডপের সাজসজ্জা নিয়েও। দুর্গতিনাশিনী দেবীর আগমনে দেশের মন্দির-মণ্ডপে আনন্দের যে লহর বইছিল, আজ দশমী তিথিতে তা শেষ হবে অশ্রুজলে। এদিন সরকারি ছুটি।
দশমীতে সকাল থেকেই ঢাকের বাদ্য, শঙ্খনাদ আর উলুধ্বনিতে পূজামণ্ডপে চলবে দেবীর আরাধনা। আনন্দ উৎসবের এই মুহূর্ত বিকেলে শেষ হবে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে।
দশমীর তাৎপর্য জানতে চাইলে ঢাকেশ্বরী মন্দিরের পুরোহিত রাজীব চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, ‘দেবীদুর্গার সঙ্গে যুদ্ধে মহিষাসুর পতন ঘটেছে আর মায়ের বিজয় হয়েছে বলেই আজ শুভ বিজয়া।’
সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী, বিসর্জনের মধ্য দিয়ে পিতৃগৃহ থেকে পুত্র-কন্যা নিয়ে দেবী দুর্গা ফিরে যাবেন কৈলাসে তাঁর স্বামীর ঘরে। এক বছর পর নতুন শরতে আবার তিনি আসবেন এই ধরণিতে। পূজা শুরুর কয়েক দিন আগে মহালয়ার দিন ‘কন্যারূপে’ ধরায় আসেন দশভুজা দেবীদুর্গা। আর দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে তাঁকে এক বছরের জন্য বিদায় জানানো হয়। দেবীর এই আগমন ও প্রস্থানের মাঝে আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে দশমী তিথি পর্যন্ত পাঁচ দিন চলে দুর্গোৎসব। দেশজুড়ে এবার ৩৩ হাজার ৩৫৫টি মন্দির-মণ্ডপে পূজা হয়েছে।
দেবীর বাহন একেকবার একেক রকম হয়। পঞ্জিকা অনুযায়ী, এ বছর দেবীর আগমন গজ বা হাতিতে, যা সুখ-শান্তি ও সমৃদ্ধির প্রতীক। তবে দেবীর প্রত্যাবর্তন দোলায় বা পালকিতে, যা শাস্ত্রমতে শুভ নয়। এটিকে মহামারি বা মড়কের ইঙ্গিত হিসেবে ধরা হয়।
ঢাকেশ্বরী মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, বিজয়া দশমীতে তাদের কর্মসূচিতে রয়েছে স্বেচ্ছায় রক্তদান এবং বিকেল ৩টায় শোভাযাত্রা। পরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে এবারের শারদীয় দুর্গোৎসব।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
৩ ঘণ্টা আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১২ ঘণ্টা আগে