
ঈদের ছুটিতে অতিরিক্ত যানবাহনের চাপ, যমুনা সেতুতে গাড়ি বিকল ও দুর্ঘটনায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকাজুড়ে ধীরগতিতে চলছে যানবাহন। এতে বিভিন্ন জায়গায় যানজটের সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার ভোর থেকেই যমুনা সেতু থেকে মহাসড়কের পুংলি পর্যন্ত এই পরিস্থিতি চলছে।
এদিকে যানবাহনের ধীরগতি ও যানজটের কারণে ভোগান্তিতে পড়েছে ঈদে ঘরমুখী মানুষ। তবে পুলিশ বলেছে, তারা যানজট নিরসনে কাজ করছে।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ঈদের ছুটিতে সড়কে যানবাহনের চাপ বেড়েছে। বৈরী আবহাওয়ার কারণে গাড়ির গতিও কিছুটা কম। এর মধ্যে যমুনা সেতুতে একাধিক গাড়ি বিকল ও দুর্ঘটনা ঘটেছে। ফলে মহাসড়কে আরও ধীরগতিতে চলছে যানবাহন। গতকাল সোমবার রাত ১২টা থেকে এখন পর্যন্ত সেতুতে ১১টি গাড়ি বিকল হয়েছে। মঙ্গলবার সকালে সেতুতে উত্তরবঙ্গগামী লেনে একসঙ্গে চারটি গাড়ির দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার কবলিত গাড়িগুলো রেকারের মাধ্যমে উদ্ধারের চেষ্টা চলছে।
এ ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরীফ বলেন, সেতুতে গাড়ি বিকল ও দুর্ঘটনার ফলে পুংলী পর্যন্ত মহাসড়কে যানবাহন ধীরগতিতে চলছে। মহাসড়কে যানজট নিরসনে পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করছেন।

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
১০ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
১০ ঘণ্টা আগে