
ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে ঘুরতে গিয়ে হারিয়ে যাওয়া ২১ শিশুকে উদ্ধার করে স্বজনদের কাছে ফিরিয়ে দিয়েছে ট্যুরিস্ট পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) নাদিয়া ফারজানা এ তথ্য জানিয়েছেন।
নাদিয়া ফারজানা বলেন, ট্যুরিস্ট পুলিশে মঞ্জুরিকৃত জনবলের সংখ্যা ১ হাজার ৩৯৪ হলেও বর্তমানে কর্মরত আছেন ১ হাজার ১৯১ জন। এই অল্প জনবল নিয়েও ৩০টি জেলায় ৪০টি পর্যটন জোনে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত পাঁচ দিনের সরকারি ছুটিতে দেশের বিভিন্ন পর্যটন স্পটে পর্যটকদের উপচে পড়া ভিড় ছিল। ছুটির দিনগুলোতে বিভিন্ন পর্যটন স্পটে মোট ১০ লাখ ৯১ হাজার ৮০৪ জন দেশি ও ২২৫ জন বিদেশি পর্যটক ভ্রমণ করেন। পর্যটকদের নিরাপত্তায় কাজ করে গেছেন ট্যুরিস্ট পুলিশের সদস্যরা।
ট্যুরিস্ট পুলিশের এ অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ছুটির দিনগুলোতে দেশের বিভিন্ন পর্যটন স্পটে ঘুরতে গিয়ে হারিয়ে যাওয়া ২১ শিশুকে উদ্ধার করা হয়। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নাদিয়া ফারজানা আরও বলেন, ঈদের তৃতীয় দিন ১ জুলাই কুয়াকাটা সমুদ্রসৈকতে ভ্রমণে আসা রাজীব সরদারকে (১৭) মারধরের ঘটনায় মহিপুর থানায় মামলা হয়। এই ঘটনায় মামলায় অভিযুক্ত তিনজনকে ট্যুরিস্ট পুলিশ গ্রেপ্তার করে। মামলাটি ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন তদন্ত করছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনের বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা এবং স্থগিত থাকা ভোটের ফলাফল প্রকাশের বিষয়ে ৩০ জুন সিদ্ধান্ত দেবেন আপিল বিভাগ। আজ সোমবার শুনানি শেষে প্রধান বিচারপতি জুবায়ের রহমান...
২০ মিনিট আগে
জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯-এ ২০১৭ সালের ১২ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ১৫ জুন পর্যন্ত ৭ কোটি ২৩ লাখ ৬২ হাজার ৪০২টি ফোনকল এসেছে...
৩০ মিনিট আগে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুরে হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে
৩২ মিনিট আগে
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দুর্নীতি সব জায়গায় হয়। তবে ঘুরেফিরে সব দোষ হয় রাজনীতিবিদের। যতগুলো ফাইল স্বাক্ষর হয়, লাস্টে রাজনীতিবিদকে স্বাক্ষর করতে হয়। এ জন্য সব দোষ তাঁর। আজ সোমবার জাতীয় সংসদে সতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার একটি বক্তব্যের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
১ ঘণ্টা আগে