
জাতীয় নির্বাচনের দিন রাজধানী ঢাকায় মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে। ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছাতে নির্ধারিত সময়সূচি অনুযায়ী মেট্রো চলাচল করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীচাপ বিবেচনায় প্রয়োজন হলে ট্রেনের সংখ্যা বাড়ানোর প্রস্তুতিও রাখা হয়েছে। একই সঙ্গে সারা দেশে যাত্রীবাহী ট্রেন চলাচল করছে।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৬টা ৩০ মিনিট থেকে উত্তরা-মতিঝিল রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। একই সঙ্গে কমলাপুর রেলস্টেশন থেকে ছাড়ছে যাত্রীবাহী ট্রেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ভোটের দিন অন্যান্য গণপরিবহন সীমিত থাকায় অনেকেই মেট্রোরেলের ওপর নির্ভর করবেন বিশেষ করে উত্তরা-মতিঝিল রুটের যাত্রীরা। শৃঙ্খলা বজায় রাখতে স্টেশনগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, ভোটারদের যাতায়াতের সুবিধার্থে ভোট চলাকালীন সময়ে স্বাভাবিক সময়সূচির বাইরে মেট্রোরেলের সংখ্যা বাড়ানো হবে।
এদিকে বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। আন্তনগর, লোকাল ও কমিউটার ট্রেন নির্ধারিত সময়সূচি অনুযায়ী ছেড়ে যাচ্ছে। যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে রেলওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা মাঠে কাজ করছেন।
কর্তৃপক্ষের দাবি, ভোটারদের স্বাচ্ছন্দ্যে যাতায়াত নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১৫ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১৫ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১৫ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১৬ ঘণ্টা আগে