
আর্থিক অনিয়ম ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে ইস্টার্ন ব্যাংক পিএলসির চেয়ারম্যান শওকত আলী চৌধুরী ও তাঁর পরিবারের সম্পদের নথি তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ১৬ নভেম্বর সম্পদসংক্রান্ত তথ্য চেয়ে নোটিশ পাঠানো হয়।
আজ বুধবার (১৯ অক্টোবর) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন তলবি নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের নোটিশে তাদের নামে ব্যাংক হিসাব, লেনদেন বিবরণী, জাতীয় পরিচয়পত্র, টিআইএন, পাসপোর্টসহ সব নথি এবং ব্যক্তিগত ও প্রতিষ্ঠানগত ঋণের তথ্য ৭ কর্মদিবসের মধ্যে দিতে বলা হয়েছে।
শওকত আলী ও তাঁর পরিবারের বিরুদ্ধে ৮ হাজার কোটি টাকার লেনদেন, শেল কোম্পানির মাধ্যমে জাহাজ ভাঙার নামে অনিয়ম এবং টাকা পাচারের অভিযোগে তিন সদস্যের অনুসন্ধান টিমও করেছে দুদক।
এর আগে ১৪ সেপ্টেম্বর দুদকে অভিযোগ জমা পড়ে এবং ৩০ জুন বিএফআইইউ তাদের সব ব্যাংক হিসাব জব্দ করে।
অভিযোগে বলা হয়, শওকত আলী, তাঁর স্ত্রী-সন্তানের নামে ১৮৭টি ব্যক্তিগত এবং ১৪৬টি প্রতিষ্ঠানগত হিসাবে মোট লেনদেন হয়েছে ৮ হাজার ৪০৭ কোটি টাকারও বেশি।
অভিযোগে আরও বলা হয়, জাহাজ ভাঙার নামে খোলা ১৪১টি এলসির ১১টির পণ্য চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর প্রমাণ নেই। এসব এলসিতে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডের তিনটি শেল কোম্পানির নাম ব্যবহার করা হয়।
শওকত আলীর বিরুদ্ধে সিঙ্গাপুর, দুবাই ও যুক্তরাজ্যে অবৈধ সম্পদ রাখার অভিযোগও রয়েছে। আইনজীবী কামরুল ইসলাম অভিযোগ দিয়ে দ্রুত অনুসন্ধানের দাবি জানান, যাতে ভবিষ্যতে এমন অপরাধে অন্যরা উৎসাহিত না হয়।

আজ সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠক হয় বলে জানিয়েছেন সরকারপ্রধানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
২ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে দলিল আটকে দেওয়ার কথা বলে নগদ ৩৩ লাখ টাকা ও স্বর্ণের আংটি নেওয়ার অভিযোগ উঠেছে সাবরেজিস্ট্রার মো. নাজমুল হুদা ও তাঁর পিয়ন মো. আবদুস সালাম মিয়ার বিরুদ্ধে। তবে উভয়েই এ অভিযোগ অস্বীকার করেছেন।
৯ মিনিট আগে
বিমানবন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের আকাশপথ স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচলে অনিশ্চয়তা থাকতে পারে। পরিস্থিতি স্বাভাবিক হলে ধাপে ধাপে ফ্লাইট সূচি পুনর্বিন্যাস করা হবে।
১ ঘণ্টা আগে
কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১৭ ঘণ্টা আগে