একজন তরুণী বাংলাদেশ সেনাবাহিনীর এক ক্যাপ্টেনকে ভর্ৎসনা করছেন। তরুণীটির মুখের দিকে নির্বিকার তাকিয়ে আছেন সেই ক্যাপ্টেন। আশপাশের কেউই ওই তরুণীকে থামাতে পারছিলেন না। কিন্তু শেষ পর্যন্ত শান্তই ছিলেন ক্যাপ্টেন আশিক। মুহূর্তেই ভাইরাল হওয়া এমন একটি ভিডিও দেখে ক্যাপ্টেন আশিকের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা।
তরুণীর এমন আচরণের বিপরীতে অত্যন্ত বিচক্ষণতা ও ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়া ক্যাপ্টেন আশিকের পেশাদারির বার্তা পৌঁছে গেছে সেনা সদরেও। পেশাদারি এবং ধৈর্যের পরিচয় দেওয়ায় ক্যাপ্টেন আশিককে সেনা গৌরব পদক (এসজিপি) প্রদান করা হয়েছে।
আজ রোববার দুপুরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নিজ কার্যালয়ে ডেকে তাঁকে এই সম্মাননা দেন। প্রতিকূল পরিস্থিতিতেও পেশাদারি বজায় রাখায় ক্যাপ্টেনকে সাধুবাদ জানান। ভবিষ্যতের জন্যও অনুপ্রাণিত করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) থেকে পুরস্কৃত হওয়া ছবির সত্যতা নিশ্চিত হওয়া গেছে।
সেনাপ্রধানের হাত থেকে নেওয়া পুরস্কারের ছবিও আবার ভাইরাল হয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে হাজার হাজার মানুষ তা শেয়ার করে প্রশংসা করতে থাকেন বাংলাদেশ সেনাবাহিনী ও ক্যাপ্টেন আশিককে।
আরও খবর পড়ুন:

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
২ ঘণ্টা আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১২ ঘণ্টা আগে