রাজধানীর পল্লবী থেকে মিরপুর ১১ নম্বর অংশের মধ্যবর্তী স্থানে মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনের ওপর তার পড়ে থাকার কারণে রেল চলাচল বন্ধ ছিল। আজ রোববার দুপুরে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির লিমিটেডের (ডিএমটিসিএল) ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
ডিএমটিসিএল জানিয়েছে, আজ দুপুর ১২টা ৪০ মিনিট থেকে ১টা ১০ মিনিট পর্যন্ত প্রায় ৩০ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়। বৈদ্যুতিক লাইনের ওপর পড়া তার অপসারণের পর চলাচল স্বাভাবিক হয়।
যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য ডিএমটিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
প্রসঙ্গত, মেট্রোরেলের বৈদ্যুতিক লাইন অত্যন্ত সংবেদনশীল হওয়ায় এর ওপর যেকোনো বস্তু নিক্ষেপ নিরাপত্তার ঝুঁকি তৈরি করতে পারে।
এর আগেও মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনের ওপর ঘুড়ি পড়ার ঘটনায় বিভিন্ন সময়ে রেল চলাচল বন্ধ রাখতে হয়েছিল।
এ নিয়ে গত সাত দিনে তিনবার মেট্রোরেল চলাচল স্থগিতের ঘটনা ঘটল। গত ২৬ অক্টোবর দুপুরে রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্থাপনার বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে গেলে এক পথচারী প্রাণ হারান। এর পরপরই মতিঝিল থেকে আগারগাঁও অংশে মেট্রোরেল চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। প্রায় ২৩ ঘণ্টা পর ২৭ অক্টোবর বেলা ১১টা থেকে মেট্রোরেল চলাচল শুরু হয়।
এরপর দুদিন পর গত ২৯ অক্টোবর রাত ৯টা ১০ মিনিটে বিজয় সরণি-ফার্মগেট সেকশনে ঝাঁকুনি হওয়ায় শাহবাগ থেকে আগারগাঁও অংশে মেট্রো রেল চলাচল স্থগিত রাখা হয়। তবে পরদিন ৩০ অক্টোবর সকাল থেকে মেট্রোরেল আবারও মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত চালু হয়।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১৩ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১৩ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১৪ ঘণ্টা আগে