ঢাকা: আলোচিত ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের সন্ধান পাওয়া গেছে। আজ শুক্রবার দুপুরে তাঁর শ্যালক জাকারিয়া হোসেন আজকের পত্রিকাকে জানান, ত্ব–হা বাড়িতে ফিরছেন।
শুক্রবার ৩ টার দিকে নগরীর মাস্টারপাড়া থেকে আদনানকে উদ্ধার করা হয়। এর কিছুক্ষণ পর তাঁর তিন সঙ্গীকে নিজ নিজ বাসা থেকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।
আদনানের উদ্ধারের বিষয়টা নিশ্চিত করে রংপুরের কোতোয়ালি থানা পুলিশের ওসি আব্দুর রশীদ জানান, তাঁর নিখোঁজ তিন সঙ্গীকেও উদ্ধার করা হয়েছে। তাঁদেরকেও ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
আদনানের মায়ের নাম আজেদা বেগম। বাবা মৃত রফিকুল ইসলাম। ছোট বোন রিতিকা রুবাইয়াত ইসলাম। আদনানের দুই স্ত্রী। প্রথম স্ত্রী আবিদা নুর, তাঁদের সংসারে তিন বছরের একটি মেয়ে ও দেড় বছর বয়সী একটি ছেলেসন্তান রয়েছে। কয়েক মাস আগে আদনান আরেকটি বিয়ে করেন। তাঁর দ্বিতীয় স্ত্রী সাবিকুন্নাহার সারা ঢাকার মিরপুর আল ইদফান ইসলামী গার্লস মাদ্রাসার পরিচালক ও শিক্ষক।
গত ১০ জুন রংপুরে ওয়াজ মাহফিল শেষে ঢাকার বাসায় ফেরার পথে আবু ত্ব–হা মুহাম্মদ আদনান নিখোঁজ হন বলে অভিযোগ করে তাঁর পরিবার। তাঁর সঙ্গে থাকা আরও তিনজনের খোঁজও মিলছিল না। আবু ত্ব-হার পরিবারের পক্ষ থেকে পল্লবী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে পুলিশ জানায়, তাঁর শেষ অবস্থান ছিল গাবতলী। এ নিয়ে গত বুধবার ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেন তাঁর স্ত্রী। পুলিশ অভিযোগ নিচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি।
ত্ব–হার আত্মীয় আবু হানিফ আজকের পত্রিকাকে বলেন, সরাসরি কথা না হলেও অন্য এক মাধ্যমে আবু ত্ব–হার সঙ্গে তাঁদের যোগাযোগ হয়েছে। তিনি রংপুরের দিকে রওনা হয়েছেন।
এর আগে ত্ব–হার মা আবেদা বেগম জানান, গতকাল বৃহস্পতিবার রাতে তাঁরা নিশ্চিত হয়েছেন যে ত্ব–হা বেঁচে আছেন। দ্রুত বাড়িতে ফিরে আসবেন।

১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বিআরটিএ। ১৫ জুন প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ জুন জারি করা প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরই রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করা হবে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৪ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৬ ঘণ্টা আগে