
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের অফিস চালু করার জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর প্রক্রিয়াধীন রয়েছে। জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস আজ বুধবার ঢাকায় এক অনুষ্ঠানে এসব কথা বলেন।
জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) জাতিসংঘ আবাসিক প্রতিনিধির সঙ্গে ‘ডিক্যাব টক’ শীর্ষক এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।
আলোচনায় এক প্রশ্নের জবাবে গোয়েন লুইস বলেন, ঢাকায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের অফিস চালু করার জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে একটি চুক্তি সইয়ের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী বলেন, জাতিসংঘ মানবাধিকার কর্তৃপক্ষের একটি ইউনিট ঢাকায় আগে থেকে কাজ করছে। এখন তারা লোকবল বাড়াতে চায়। একটি ছোট অফিস করতে চায়। এ বিষয়ে একটি চুক্তির খসড়া নিয়ে তাদের সঙ্গে কথা হচ্ছে।
বাংলাদেশে গত জুলাই ও আগস্টে মানবাধিকার পরিস্থিতির ওপর জাতিসংঘ মানবাধিকার কমিশন যে প্রতিবেদন দিয়েছে, তাতে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলা আছে। এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে করা এক প্রশ্নের জবাবে গোয়েন লুইস বলেন, নারী-পুরুষ ও জাতিসত্তা নির্বিশেষে সমাজের সব অংশের নাগরিকের ভোট দিতে পারা উচিত। জাতিসংঘের বিবেচনায় অন্তর্ভুক্তিমূলক বলতে নির্বাচনী প্রক্রিয়ায় বাংলাদেশের প্রত্যেকের ভূমিকা রাখার সুযোগ থাকা দরকার।
অন্তর্ভুক্তিমূলক বলতে নির্বাচনে দলের অংশগ্রহণের বিষয়টি জাতিসংঘ বিবেচনায় নেয় কি না—এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দল নয়, জনসমাজের সব অংশের প্রত্যেকের নির্বাচনের প্রক্রিয়ায় অংশগ্রহণের বিষয়টির ওপর জোর দেওয়া হয়ে থাকে।
করিডর নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি
গোয়েন লুইস অন্য এক প্রশ্নের জবাবে বলেন, রাখাইনে মানবিক সহায়তা দেওয়ার জন্য করিডর বাস্তবায়নে বাংলাদেশ ও মিয়ানমারের আনুষ্ঠানিক সম্মতি প্রয়োজন। আইনি বিষয় হওয়ায় এ বিষয়ে দুই দেশ ও সংশ্লিষ্ট অন্য পক্ষের মধ্যে চুক্তি হতে হবে। চুক্তি হলে জাতিসংঘ এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে। তবে রাখাইনের সঙ্গে মানবিক করিডরের বিষয়ে জাতিসংঘের সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো আলোচনা হয়নি।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন গত এপ্রিলের শেষ সপ্তাহে রাখাইনে অভাব-অনটনের কারণে ত্রাণ পৌঁছাতে ‘মানবিক করিডর’ চালুর কথা সাংবাদিকদের জানান। সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন মহল থেকে আপত্তি উঠলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বলেন, করিডর নয়, ‘মানবিক চ্যানেল’ চালু করার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
২ ঘণ্টা আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১২ ঘণ্টা আগে