
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে এখন পর্যন্ত সোয়া ৪ লাখ প্রবাসী বাংলাদেশি পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন। আজ মঙ্গলবার প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এই তথ্য জানান।
পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরে সালীম বলেন, মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত ব্যালট সংশ্লিষ্ট গন্তব্যের দেশে পৌঁছেছে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি। ব্যালট গ্রহণ করেছেন ৪ লাখ ৯৩ হাজার ৯২০ জন ভোটার।
সালীম আহমাদ খান জানান, ভোট দিয়েছেন ৪ লাখ ২৫ হাজার ৭৮৮ জন। ৩ লাখ ৭০ হাজার ৩২২ জন ভোটার তাঁদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস/ডাকবাক্সে জমা দিয়েছেন। আর বাংলাদেশে ব্যালট পৌঁছেছে ২১ হাজার ৫০৮টি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কিত আরও পড়ুন-

১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বিআরটিএ। ১৫ জুন প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ জুন জারি করা প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরই রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করা হবে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৬ ঘণ্টা আগে